ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ১৬৪, এই সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার শঙ্কা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে: স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও নদী ব্যবস্থাপনায় চীনের সহযোগিতা চান প্রধানমন্ত্রী চীনা বিনিয়োগকারীদের প্রধানমন্ত্রীর আহ্বান ভেনেজুয়েলায় ভূমিকম্প: ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০ কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা নকআউটের স্বপ্ন নিয়ে ব্রাজিলের মুখোমুখি স্কটল্যান্ড চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনব: শিক্ষামন্ত্রী শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর, গুরুত্ব পাবে যেসব বিষয় আমি না থাকলে ইসরায়েল চূর্ণ বিচূর্ণ হয়ে যেত: ট্রাম্প ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় নতুন মোড়, ভ্যান্সের সুইজারল্যান্ড সফর স্থগিত রেমিট্যান্সে সুবাতাস, ১৭ দিনে এলো ১৮২ কোটি ডলার সিলেটে পৌঁছে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী গ্যালারিতে বসে ছেলের খেলা দেখছিলেন জিনেদিন জিদান গণমাধ্যম কমিশন হবে সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান : তথ্যমন্ত্রী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার

মঞ্চে গান গাইতে গাইতে অসুস্থ হয়ে পড়েন সোনু নিগম

  • আপলোড সময় : ০৪-০২-২০২৫ ০৯:১৬:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০২-২০২৫ ০৯:১৬:২৫ পূর্বাহ্ন
মঞ্চে গান গাইতে গাইতে অসুস্থ হয়ে পড়েন সোনু নিগম
ভারতের জনপ্রিয় গায়ক সোনু নিগম মঞ্চে গান গাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। প্রচণ্ড ব্যথায় মঞ্চ থেকে নেমে যেতে বাধ্য হন তিনি। আপাতত শয্যাশায়ী রয়েছেন এই জনপ্রিয় শিল্পী।

সম্প্রতি একটি সংগীত অনুষ্ঠানে পারফর্ম করতে পুণে গিয়েছিলেন সোনু নিগম। নীল স্যুট, সাদা শার্ট ও চোখে চশমা পরে একের পর এক জনপ্রিয় গান শোনাচ্ছিলেন দর্শকদের।

কিন্তু গান গাওয়ার মাঝেই হঠাৎ পিঠে তীব্র ব্যথা অনুভব করেন তিনি। প্রথমে পেশিতে টান লেগেছে বলে ভেবেছিলেন। ব্যথা উপেক্ষা করে পারফর্ম চালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত আর সম্ভব হয়নি। মঞ্চ থেকে নেমে আসেন তিনি।

নেমে এসে কিছুক্ষণ নিজেই কোমর-পা টানতে থাকেন এবং মালিশ করার চেষ্টা করেন। কিন্তু কোনো কাজ হয়নি। পরে জানা যায়, ব্যথা আরও গুরুতর হয়ে উঠেছে।

নিজের অসুস্থতার খবর জানিয়ে সোনু নিগম একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তিনি বলেন, "অনেক কষ্ট করে বেঁচে আছি। দিনটা দুঃস্বপ্নের মতো কেটেছে। গান গাওয়ার সময় নাচানাচি করতে হয়। আমি ভেবেছিলাম, হয়তো খিঁচুনি ধরেছে। দর্শকদের নিরাশ করতে চাইনি, তাই চালিয়ে গিয়েছিলাম।"

ভিডিওতে সোনুর কষ্ট স্পষ্ট বোঝা যাচ্ছিল। তিনি আরও বলেন, "মনে হচ্ছিল, শিরদাঁড়ায় যেন সূচ বিঁধছে। একটু নড়াচড়া করলেই সেটা আরও গভীরে প্রবেশ করবে।"

শোনা যাচ্ছে, অনুষ্ঠান শুরুর আগেই তিনি ব্যথা অনুভব করছিলেন। কিন্তু সত্ত্বেও মঞ্চে ওঠেন। আর তাতেই অবস্থা গুরুতর হয়ে ওঠে।

কমেন্ট বক্স
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ১৬৪, এই সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার শঙ্কা

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ১৬৪, এই সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার শঙ্কা