ঢাকা , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ , ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা সরকারের আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম মালয়েশিয়ায় শ্রমবাজার দ্রুত খুলতে কাজ করছে সরকার: মাহদী আমিন মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মুহূর্তেই সব শেষ হরমুজ প্রণালী পরিষ্কার করছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন দিনাজপুর টেক্সটাইল মিল খুব দ্রুতই চালু হবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী কৃষক কার্ডে থাকবে নগদ টাকা, সঙ্গে ১০ সেবা স্ত্রীকে হত্যার পর প্রতিবেশীকে ফোন করে মরদেহ উদ্ধার করতে বললেন স্বামী অসুস্থ ত্রাণমন্ত্রীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হবে: সৈয়দপুর জেলা বিএনপি নেতা বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় শরীরে এইচআইভি জীবাণু পুশ, তরুণীর আত্মহত্যা পরীক্ষায় তুমিও ফেল, ৬ মাস পর আমিও ফেল: শিক্ষামন্ত্রী বাগেরহাটের হজরত খানজাহান (রহ.)-এর মাজারের দিঘিতে গাজীপুর জেলা কারাগারে কর্মরত কর্মকর্তার বদলি তালাকপ্রাপ্ত স্ত্রীকে নিয়ে দিনভর ঘোরাঘুরি, সন্ধ্যায় ধানক্ষেতে মিলল মরদেহ বাংলাদেশ সীমান্তে সাপ-কুমির মোতায়েন করবে ভারত! এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন, প্রশ্ন জামায়াত আমিরের সরকার না মানলে বাজারে সরবরাহ বন্ধের হুমকি ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে বিধবাকে হোটেলে নিয়ে ধর্ষণ, অতঃপর

পরকীয়া প্রেমিকার ঘরে মিলল প্রেমিকের মরদেহ

  • আপলোড সময় : ০৪-০২-২০২৫ ১১:৫৬:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০২-২০২৫ ১১:৫৬:০০ পূর্বাহ্ন
পরকীয়া প্রেমিকার ঘরে মিলল প্রেমিকের মরদেহ
কুমিল্লার সদর দক্ষিণে পরকীয়া প্রেমিকার ঘর থেকে টিপু সুলতান (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রেমিকা রূপা আক্তারকে আটক করা হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের মোহনপুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত টিপু সুলতান উপজেলার গাবতলী গ্রামের দেলু মিয়ার ছেলে। আটক রূপা আক্তার একই গ্রামের সৌদি প্রবাসী বশির আহমেদের স্ত্রী।

নিহতের চাচাতো ভাই মো. মহিবুর রহমান জানান, টিপু সুলতান পাইপ ফিটিং মিস্ত্রি ছিলেন। তার সঙ্গে রূপা আক্তারের পরকীয়া সম্পর্ক চলছিল। শনিবার রাত ১০টার দিকে পরিবারের সঙ্গে সর্বশেষ যোগাযোগের পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে সোমবার দুপুরে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়।

সন্ধ্যার পর পরিবারের সদস্যরা খবর পান, রূপার ঘরে টিপু সুলতানের মরদেহ পাওয়া গেছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবি করেন স্বজনরা।

এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানার উপপরিদর্শক (এসআই) দিলিপ কুমার মজুমদার বলেন, রূপা আক্তার থানায় এসে জানান, তার ঘরে এক যুবক এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরকীয়ার কারণেই এ ঘটনা ঘটতে পারে। এটি হত্যা না আত্মহত্যা, তা খতিয়ে দেখা হচ্ছে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম

আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম