ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আগামী ৩ বছরের মধ্যে স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে: প্রধানমন্ত্রী সিন্ডিকেটের কারণে কয়েকটি দেশে কর্মী পাঠানো প্রায় বন্ধ ছিল: সংসদে প্রধানমন্ত্রী একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী পুনর্মূল্যায়নের ফল প্রকাশের আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নয়: হাইকোর্ট আ.লীগের সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু গ্রেফতার

ঢাকার বাতাস আজও ‘খুব অস্বাস্থ্যকর’

  • আপলোড সময় : ০৪-০২-২০২৫ ১২:২৬:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০২-২০২৫ ১২:২৬:৪৯ অপরাহ্ন
ঢাকার বাতাস আজও ‘খুব অস্বাস্থ্যকর’
জলবায়ু পরিবর্তনের প্রভাব ও অব্যাহত দূষণের কারণে ঢাকার বায়ুর মান দিন দিন খারাপ হচ্ছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালেও শহরটির বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায় ছিল।

আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ২০৪ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ঢাকা।

একই সময়ে ২৪২ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে কিরগিজস্তানের রাজধানী বিশকেক, আর ২৫৬ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষস্থানে রয়েছে ভারতের দিল্লি।

এছাড়া ১৮৭ স্কোর নিয়ে উগান্ডার কামপালা চতুর্থ এবং ১৭৬ স্কোর নিয়ে পাকিস্তানের লাহোর পঞ্চম অবস্থানে রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, শিল্প-কারখানার ধোঁয়া, যানবাহনের ধুলাবালি ও অব্যবস্থাপনার কারণে ঢাকার বায়ুদূষণ দিন দিন বিপজ্জনক মাত্রায় পৌঁছাচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মুছে ফেলার প্রতিবাদে ভারতে মেটার কার্যালয়ে কংগ্রেসের বিক্ষোভ

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মুছে ফেলার প্রতিবাদে ভারতে মেটার কার্যালয়ে কংগ্রেসের বিক্ষোভ