ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড

ক্ষমতায় গেলে বিএনপি বিনামূল্যে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে: খন্দকার মোশাররফ

  • আপলোড সময় : ০৪-০২-২০২৫ ১২:৪৯:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০২-২০২৫ ১২:৪৯:১৪ অপরাহ্ন
ক্ষমতায় গেলে বিএনপি বিনামূল্যে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে: খন্দকার মোশাররফ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকারের উচিত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে জনবান্ধব প্রস্তাব গ্রহণ করা, বিশেষ করে স্বাস্থ্যখাতে সংস্কার নিয়ে। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় আসলে, যুক্তরাজ্যের আলোকে সবার জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে বিএনপি গঠিত স্বাস্থ্য সংস্কার কমিটি তাদের সুপারিশ তুলে ধরেন চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে। এতে খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপির প্রস্তাবনায় প্রান্তিক জনগণের জন্য ইউনিয়নভিত্তিক গ্রামীণ স্বাস্থ্য সহকারী নিয়োগ এবং স্বাস্থ্য কার্ড প্রবর্তন করার প্রস্তাব রয়েছে। এছাড়া রোগী ও সেবাপ্রদানকারীদের জন্য সমতাভিত্তিক আইন প্রণয়ন এবং সব হেলথ কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতকরণ প্রস্তাব করা হয়েছে।

এই প্রস্তাবনায় আরও রয়েছে, আগামী ৫ বছরের মধ্যে ওষুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং ওষুধ রফতানি ৫ বিলিয়ন ডলারে উন্নতিকরণের সুপারিশ।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা অভিযোগ করেন, আওয়ামী লীগের সরকারের দুর্নীতি ও অনিয়মের কারণে দেশের স্বাস্থ্যখাত ভেঙে পড়েছে এবং রোগীরা বিদেশে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিক্ষোভ করায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

বিক্ষোভ করায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ