ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

মধ্যপ্রাচ্যের ৩ দেশের প্রবাসীদের সুখবর দিলেন আইন উপদেষ্টা

  • আপলোড সময় : ০৪-০২-২০২৫ ০১:০৫:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০২-২০২৫ ০১:০৫:২৩ অপরাহ্ন
মধ্যপ্রাচ্যের ৩ দেশের প্রবাসীদের সুখবর দিলেন আইন উপদেষ্টা
বাংলাদেশের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল সৌদী আরব, ওমান এবং কাতারে প্রবাসী বাংলাদেশিদের জন্য কিছু ভালো খবর দিয়েছেন। তিনি তার সৌদী আরব সফরের সময় সৌদী আরবের মানবসম্পদ ও স্বরাষ্ট্র মন্ত্রী এবং কাতার ও ওমানের মন্ত্রীদের সাথে বৈঠক করেছেন।

ফেসবুকে দেওয়া পোস্টে ড. আসিফ নজরুল উল্লেখ করেছেন, সৌদী আরবের কর্তৃপক্ষ অakama বিহীন থাকা বাংলাদেশিদের বিষয়ে আরো কঠোর দায়িত্বশীল হওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং বাংলাদেশে শ্রমিকদের কাছে চাকুরীর চুক্তি পাঠানোর বিষয়েও কাজ করবে। এছাড়া, পেশাজীবীদের সার্টিফিকেটের সত্যায়ন বাংলাদেশ থেকেই করার সিদ্ধান্তও এসেছে।

ওমান বাংলাদেশিদের বৈধভাবে বসবাসের সুযোগ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং দ্রুত বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ করবে বলেও জানিয়েছে। কাতারও বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছে।

ড. আসিফ নজরুল আরও জানান, বিমান ভাড়া নিয়ে কিছু প্রবাসী তার কাছে অভিযোগ করেছেন, তবে তিনি জানিয়েছেন, এটি তার মন্ত্রণালয়ের বিষয় নয়, তবে তিনি বিমান কর্তৃপক্ষের সাথে শীঘ্রই বৈঠক করবেন।

তিনি সৌদী আরবের বাংলাদেশ দূতাবাসের ভালো মূল্যায়ন করেছেন এবং তাদের কাজের আন্তরিকতা ও দেশপ্রেমের প্রশংসা করেছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম