ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬ , ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার রামপুরার দুজনকে হত্যায় ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন যেভাবে হামে আরও ৬ জনের মৃত্যু ‘বাংলাদেশ ফার্স্ট’, সব অর্জন দেশের মানুষের জন্য: সংসদে প্রধানমন্ত্রী বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দেবে বিশ্বব্যাংক বিদেশ সফর ‘সফল’, প্রধানমন্ত্রীকে সংসদে ধন্যবাদ প্রথম বিদেশ সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্প : ৯২০ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৫০ হাজারের অধিক কাঁটাবনে বহুতল ভবনে আগুনে ২ জনের মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ১৬৪, এই সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার শঙ্কা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে: স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও নদী ব্যবস্থাপনায় চীনের সহযোগিতা চান প্রধানমন্ত্রী চীনা বিনিয়োগকারীদের প্রধানমন্ত্রীর আহ্বান ভেনেজুয়েলায় ভূমিকম্প: ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০ কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা নকআউটের স্বপ্ন নিয়ে ব্রাজিলের মুখোমুখি স্কটল্যান্ড চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

খারাপ কথা মনে রাখি না : ববি হক

  • আপলোড সময় : ০৪-০২-২০২৫ ০১:২৩:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০২-২০২৫ ০১:২৩:০২ অপরাহ্ন
খারাপ কথা মনে রাখি না : ববি হক
দেড় দশক ধরে ঢাকাই সিনেমায় কাজ করছেন চিত্রনায়িকা ববি হক। দীর্ঘ এই ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য সিনেমা, যেগুলোর মধ্যে ‘দেহরক্ষী’, ‘রাজত্ব’, ‘অ্যাকশন জেসমিন’, ‘বিজলী’ অন্যতম।

সিনেমার কাজ এখনও অব্যাহত রয়েছে। হাতে রয়েছে বেশ কয়েকটি কাজও। সম্প্রতি এক অনুষ্ঠানে ববি নতুন কাজ নিয়ে নানা কথা বলেন। তিনি জানান, কয়েকদিন আগে ‘বেইমান’ সিনেমার শুটিং শুরু করেছেন তিনি। এরপর ‘বউ’ সিনেমার শুটিং শুরু করবেন। ‘তছনছ’ সিনেমার কাজও খুব শিগগিরই শুরু করবেন।

ববি বলেন, ‘দেশের বাইরে আরও একটি সিনেমার কথা চলছে। বলা চলে, কাজের মধ্যেই আছি। অভিনয় নিয়েই থাকতে চাই।’

অভিনয় ছাড়াও ব্যবসার দিকে মন দিয়েছেন ববি। তিনি বলেন, ‘আমি সবসময়ই একজন শিল্পী। তবে শিল্পী সত্তার বাইরে আরও নানা কাজে যুক্ত হতে হয়। যদি কেউ ব্যবসা করে, তাতে সমস্যা কী? এতে একজন শিল্পীর অর্থনৈতিক নিরাপত্তা বাড়ে। আমি নিজেও ব্যবসা করি, কিন্তু অভিনয়ই আমার মূল ফোকাস।’

জীবনে খারাপ অভিজ্ঞতা প্রসঙ্গে ববি হক বলেন, ‘খারাপ অভিজ্ঞতা আমি বেশি মনে রাখি না। ভালো অভিজ্ঞতাগুলোই সবার সঙ্গে শেয়ার করি। এমন কিছু ঘটনা এখনো ঘটে, যেমন ঘরে বাবা-মা, ভাই-বোনদের সঙ্গেও খুনসুটি হয়, মাঝে মাঝে মনোমালিন্যও হয়ে যায়, যা দুঃখজনক। এমনটা হওয়া উচিত নয়।’

কমেন্ট বক্স
দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার

দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার