ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

বিপিএল ফাইনালের পরদিনই শুরু শান্তদের চ্যাম্পিয়ন্স ট্রফির ক্যাম্প

  • আপলোড সময় : ০৪-০২-২০২৫ ০১:২৯:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০২-২০২৫ ০১:২৯:৫৪ অপরাহ্ন
বিপিএল ফাইনালের পরদিনই শুরু শান্তদের চ্যাম্পিয়ন্স ট্রফির ক্যাম্প
বিপিএলের উত্তেজনা শেষ হতে না হতেই জাতীয় দলের জন্য শুরু হচ্ছে নতুন চ্যালেঞ্জ। শুক্রবার মাঠে গড়াবে দেশের সবচেয়ে বড় ঘরোয়া ক্রিকেট আসর বিপিএলের ফাইনাল, আর এরপরই শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। কারণ, ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহেই অপেক্ষা করছে আরেকটি আন্তর্জাতিক টুর্নামেন্ট—চ্যাম্পিয়ন্স ট্রফি।

চলতি মাসের ১৯ তারিখ থেকে শুরু হবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। সবশেষ ২০১৭ সালে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল বাংলাদেশ, যা আইসিসি ইভেন্টে টাইগারদের সর্বোচ্চ সাফল্য। এবারের আসরের জন্য বিসিবি আগেই দল ঘোষণা করেছে, যেখানে জায়গা পাননি সাকিব আল হাসান ও লিটন দাসের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।

বিপিএলের ফাইনাল শেষে দ্রুতই প্রস্তুতি শুরু করতে চায় বাংলাদেশ দল। আগামী শনিবার, ৮ ফেব্রুয়ারি থেকে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য টাইগারদের অনুশীলন ক্যাম্প শুরু হবে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স।

এ বিষয়ে দলের ম্যানেজার নাফিস ইকবাল জানিয়েছেন, আজ মঙ্গলবার থেকেই ক্রিকেটাররা ইচ্ছেমতো ব্যক্তিগত অনুশীলন করতে পারেন। তবে আনুষ্ঠানিক ক্যাম্প শুরু হবে ৮ ফেব্রুয়ারি থেকে। পাইপলাইনে থাকা ক্রিকেটারদেরও পর্যবেক্ষণ করবেন কোচ ফিল সিমন্স।

এরই মধ্যে জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক ব্যক্তিগত অনুশীলন করেছেন ইনডোরে।

সব পরিকল্পনা অনুযায়ী হলে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই অনুশীলন ক্যাম্প। এরপর ১৩ ফেব্রুয়ারি রাতে দুবাইয়ের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল। সেখানে পৌঁছে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে। এরপর ২০ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা