ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

বেসরকারি পাঠাগার ঘিরে গত ১৫ বছরে ব্যাপক দুর্নীতি হয়েছে: উপদেষ্টা ফারুকী

  • আপলোড সময় : ০৪-০২-২০২৫ ০১:৩৬:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০২-২০২৫ ০১:৩৬:০৪ অপরাহ্ন
বেসরকারি পাঠাগার ঘিরে গত ১৫ বছরে ব্যাপক দুর্নীতি হয়েছে: উপদেষ্টা ফারুকী
বেসরকারি পাঠাগার কেন্দ্র করে গত ১৫ বছরে লাখ লাখ টাকা লুটপাট হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারয়ার ফারুকী। তার ভাষ্য, "বাস্তবে লাইব্রেরি না থাকলেও প্রতি বছর বিশাল অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে।"

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় জাদুঘরে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এসব কথা বলেন তিনি।

সংস্কৃতি উপদেষ্টা জানান, "তদন্ত শেষ হলে বেসরকারি লাইব্রেরির নামে লুটপাটের সম্পূর্ণ তথ্য প্রকাশ করা হবে। দেশে বর্তমানে প্রায় ৬০০টি সচল পাঠাগার রয়েছে। আগামী অর্থবছরের আগেই প্রকৃত পাঠাগারের তালিকা প্রকাশ করা হবে।"

তিনি আরও বলেন, "পাবলিক লাইব্রেরি নিয়ে আগের কোনো সরকার গভীর মনোযোগ দেয়নি। তবে বর্তমান সরকার ই-লাইব্রেরি এবং ই-বুক ব্যবস্থার উন্নয়নে কাজ করছে। ই-লাইব্রেরি চালু হলে দেশের মানুষের জন্য জ্ঞান অর্জন আরও সহজ হবে।"

দেশব্যাপী ৭১টি পাবলিক গ্রন্থাগারের উন্নয়ন পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, "ধারাবাহিকভাবে সব পাবলিক লাইব্রেরি শীতাতপ নিয়ন্ত্রিত করা হবে, যাতে পাঠকদের জন্য পড়ার পরিবেশ আরও উন্নত হয়।"

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা