ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

টাকা ছাড়া কাজ হয় না রংপুরের ভূমি অফিসগুলোতে

  • আপলোড সময় : ০৪-০২-২০২৫ ০১:৫৫:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০২-২০২৫ ০১:৫৫:১০ অপরাহ্ন
টাকা ছাড়া কাজ হয় না রংপুরের ভূমি অফিসগুলোতে
রংপুরের হাজীরহাট মেট্রো থানার উত্তম মৌজার এক দশমিক এক সাত একর জমির খাজনা দিতে গিয়ে ১১ লাখ ৩৩ হাজার টাকা বকেয়া দেখিয়ে বিপাকে পড়েন স্থানীয় আবু জাফর। পরে তদন্তে বেরিয়ে আসে প্রকৃত বকেয়া মাত্র ১ লাখ ৩২ হাজার টাকা।

ভূমি সহকারী কর্মকর্তা মিজানুর রহমানের কাছে গেলে সমাধান না পেয়ে আবু জাফর সহকারী কমিশনারের কাছে অভিযোগ করেন। তবে মিজানুর রহমান দাবি করেন, ‘১১ লাখ কেন, এক কোটিও আসতে পারে, তবে উৎকোচ চাইনি।’

ভূমি অফিসের দুর্নীতি নিয়ে হরিদেবপুর ইউনিয়নের বাসিন্দারাও অভিযোগ তুলেছেন। তাদের দাবি, টাকা ছাড়া কোনো কাজ হয় না। একজন বলেন, ‘৭ হাজার টাকা নিয়েছে, কিন্তু কাজ করেনি।’

এ নিয়ে ভূমি সহকারী কর্মকর্তা মাহবুবুল হাসান দালালদের দৌরাত্ম্য কমার কথা বললেও তার সহকারী সংবাদ প্রচার বন্ধে ঘুষ দিতে চান।

রংপুর নাগরিক কমিটির আহ্বায়ক পলাশ কান্তি নাগ বলেন, ‘জবাবদিহিতা নিশ্চিত না হলে দুর্নীতি বন্ধ হবে না।’

অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা