ঢাকা , মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ , ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির ইচ্ছা অনুযায়ী নির্ধারিত হবে প্রধানমন্ত্রীর বাসভবন: উপদেষ্টা আদিলুর দুর্বল কাঁধে বিশাল দায়িত্ব, বহনের চেষ্টা করবো: মন্ত্রিপরিষদ সচিব ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার সমুদ্রবন্দর বিধ্বস্ত দেশ ছেড়ে পালানোর সময় ইউক্রেনের জ্বালানিমন্ত্রী গ্রেপ্তার ওমর সানীর রেস্তোরাঁয় কাস্টমারকে কুপিয়ে জখম মুখ খুললে অনেকের আন্ডারঅয়্যারও খসে পড়ার চান্স আছে, হিসাব করে পাঙ্গা লড়তে আইসেন-ফয়েজ আহমদ তৈয়্যবের ফেসবুক পোস্ট ব্যাঙের বিষ দিয়ে নাভালনিকে হত্যা চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৫ টাঙ্গাইলে প্রাইভেটকার-ভ্যানের সংঘর্ষে নিহত ২ আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া হবে: ইসি আনোয়ারুল স্মৃতিসৌধে প্রবেশে নিষেধাজ্ঞা বিএনপির আগ্রহে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রীদের শপথ অনুষ্ঠান : আইন উপদেষ্টা মাদকাসক্ত ছেলেকে হত্যা করে পুলিশের কাছে বাবার আত্মসমর্পণ ত্রয়োদশ জাতীয় সংসদ: মঙ্গলবার শপথ পাঠ করাবেন সিইসি মোদি-শেহবাজসহ আরও যেসব বিশ্বনেতা পেলেন শপথ অনুষ্ঠানের আমন্ত্রণ তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে নিহত ২ নির্বাচিত সংসদ সদস্যরা দুই বিষয়ে শপথ নেবেন: আলী রীয়াজ ভোটে জিতে হাঁস কোলে নিয়ে সংবাদ সম্মেলনে রুমিন ফারহানা পরাজয়ের পর ফেসবুক পোস্টে যা বললেন তাসনিম জারা

নীলফামারীতে যুবককে মারধর, থানায় অভিযোগ করতে গিয়ে হামলার শিকার

  • আপলোড সময় : ০৫-০২-২০২৫ ১২:৩০:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০২-২০২৫ ১২:৩০:৫৭ অপরাহ্ন
নীলফামারীতে যুবককে মারধর, থানায় অভিযোগ করতে গিয়ে হামলার শিকার
নীলফামারীর কিশোরগঞ্জে থানায় লিখিত অভিযোগ দায়ের করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ওয়াজের মিয়া (৪০) নামে এক যুবক। এ ঘটনায় নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন ওই ভুক্তভোগী।  মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে কিশোরগঞ্জ থানা চত্বর এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওয়াজেদ মিয়া নিতাই ইউনিয়নের বাশবাড়ী এলাকার মোস্তাফিজার রহমানের ছেলে। 

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, আজ রাত ৮টার দিকে ভুক্তভোগী উপজেলা মোড় থেকে মোটরসাইকেল যোগে বাজারের দিকে যাচ্ছিলেন। এসময়ে অপরদিক থেকে দ্রুত গতিতে বেনজির নামে যুবক প্রাইভেট কার চালিয়ে আসছিলেন। এসময়ে প্রাইভেট কার দ্রুত গতিতে চলার কারণে মোটরসাইকেল ঘুরানোর সময়ে কারের পেছনে ধাক্কা লাগে। এতে প্রাইভেট কারে থাকা বেনজির রহমান গাড়ি থেকে নেমে ভুক্তভোগী ওয়াজেদ মিয়াকে চড়থাপ্পড় মারতে শুরু করেন। এতে স্থানীয়রা ছুটে এসে তাকে থামানোর চেষ্টা করলে বেনজির স্থানীয়দের গালিগালাজ করতে থাকেন। এতে স্থানীয় ক্ষিপ্ত হয়ে তাকে ধাওয়া করলে সে গাড়ি রেখে দৌড়ে পানি উন্নয়ন বোর্ড অফিসের দিকে পালিয়ে যায়। এতে বিক্ষুব্ধ জনতা তার গাড়িটি ভাঙচুর করেন। পরে ভুক্তভোগী ওয়াজেদ মিয়া এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করতে আসলে বেনজির কয়েকজন যুবককে সঙ্গে নিয়ে থানা চত্বরে এসে লাঠিসোটাসহ ভুক্তভোগীর ওপর হামলা করেন। এ সময়ে পুলিশ ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

প্রত্যক্ষদর্শী ব্যাংক কর্মকর্তা আব্দুর রউফ বলেন, বেনজির নামে এক ছেলে প্রাইভেট কারে দ্রুত গতিতে যাচ্ছিলেন। এ সময়ে একটি মোটরসাইকেল তার গাড়িতে অল্প একটু লাগে এজন্য সেই ছেলে গাড়ি থেকে নেমে মোটরসাইকেল চালককে মারধর শুরু করেন। এসময়ে আমরা দৌড়ে গিয়ে তাকে থামানোর চেষ্টা করলে সে আমাদেরও গালিগালাজ ও মারধর শুরু করে। পরে আরও কয়েকজন লোক সেখানে এলে সবাই ক্ষিপ্ত হয়ে বেনজিরকে তাড়া করলে সে দৌড়ে পালিয়ে যায়। পরে ভুক্তভোগী থানায় অভিযোগ দিতে এলে বেনজির কয়েকজন মাদকসেবী যুবককে নিয়ে এসে থানা চত্বরে তার ওপর হামলা করেন। 

এ বিষয়ে ভুক্তভোগী ওয়াজেদ মিয়া বলেন, আমি মোটরসাইকেলে বাজারের দিকে যাচ্ছিলাম। এ সময়ে অপরদিকে থেকে বেনজির প্রাইভেট কার চালিয়ে দ্রুত গতিতে আসে। এতে আমি মোটরসাইকেল ঘুরানোর সময় হালকা একটু তার প্রাইভেট কারে লেগে যায় সেজন্য তিনি গাড়ি থেকে নেমে আমাকে বেধড়ক মারধর করেন। পরে স্থানীয় লোকজন বেনজিরকে এসে থামানোর চেষ্টা করলে সে তাদেরও গালিগালাজ মারধর শুরু করেন।এসময়ে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে তাকে ধাওয়া দিলে দৌড়ে পালিয়ে যায়। পরে আমি নিজের নিরাপত্তার জন্য কয়েকজন স্থানীয়কে সঙ্গে নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করতে আসি। এ সময়ে থানা চত্বরে প্রবেশ করলে বেনজির ও কয়েকজন যুবক লাঠিসোটা হাতে নিয়ে আমার ওপর হামলা করেন। এখন আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি প্রশাসনের কাছে নিরাপত্তা চাই। 

অভিযুক্ত যুবক বেনজির রহমানের সঙ্গে মোবাইল ফোনের সঙ্গে যোগাযোগ করলে তিনি সাংবাদিকদের বলেন, তারা লোকজন নিয়ে থানায় যাওয়ার কারণে আমিও লোকজন নিয়ে থানায় গিয়েছে।থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, দু’পক্ষর থানায় অভিযোগ দিতে এসে সংঘর্ষ জড়িয়েছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, তারা অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্বল কাঁধে বিশাল দায়িত্ব, বহনের চেষ্টা করবো: মন্ত্রিপরিষদ সচিব

দুর্বল কাঁধে বিশাল দায়িত্ব, বহনের চেষ্টা করবো: মন্ত্রিপরিষদ সচিব