ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী আট প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টনের গেজেট প্রকাশ কাতারে রেভল্যুশনারি গার্ডের ১০ গুপ্তচর গ্রেপ্তার আনসারকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর আজও ২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক করেছে আবহাওয়া অফিস অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এখন নতুন নেতৃত্বকে আঘাত হানতে ‘তৃতীয় ঢেউ’ আসছে, ইরানের প্রতি সতর্কবার্তা ট্রাম্পের ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল

ফের বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম, কিন্তু কেন?

  • আপলোড সময় : ০৫-০২-২০২৫ ০১:০০:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০২-২০২৫ ০১:০০:১৯ অপরাহ্ন
ফের বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম, কিন্তু কেন?
চীনা পণ্যের ওপর নতুন করে মার্কিন শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় বেইজিং মার্কিন আমদানিতে শুল্ক আরোপের পর মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে নতুন বাণিজ্য যুদ্ধের আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।বুধবার (৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এতে বলা হয়, স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮৪৮.৬৯ ডলারে। যা দিনের শুরুতে পৌঁছেছিল রেকর্ড ২ হাজার ৮৫৩.৯৭ ডলারে। আর ফিউচার মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে ২ হাজার ৮৭৯.৭০ ডলারে বেচাকেনা হচ্ছে।
 
মূলত চীনা পণ্যের ওপর নতুন করে মার্কিন শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় বেইজিং মার্কিন আমদানিতে শুল্ক আরোপের পর মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে নতুন বাণিজ্য যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবে বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম।যদিও ট্রাম্প আগামী কয়েক দিনের মধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলার পরিকল্পনা করেছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। টেস্টি লাইভের গ্লোবাল ম্যাক্রোর প্রধান ইলিয়া স্পিভাক বলেছেন, যদি বাণিজ্য যুদ্ধ আরও তীব্র হয় তাহলে চীন রিজার্ভের জন্য স্বর্ণ কেনা অব্যাহত রাখবে। এতে আরও বাড়বে দাম। পরিস্থিতির উন্নতি না হলে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ডলার ছাড়িয়ে যাবে।
 
এ প্রতিবেদন লেখার সময় স্পট মার্কেটে স্বর্ণের দাম অবস্থান করছিল ২ হাজার ৮৫৯.২১ ডলারে। প্রতি আউন্সের দাম একদিনে ১৭.১৪ ডলার বা শূন্য দশমিক ৬০ শতাংশ বেড়েছে।দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করে থাকে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের বরাত দিয়ে সময় সংবাদে বলেন, মূলত তিনটি কারণে বিশ্ববাজারে বাড়ছে স্বর্ণের দাম। ভূরাজনৈতিক উত্তেজনা, ফেডারেল রিজার্ভের সুদের হার ও সাম্প্রতিক বাণিজ্য যুদ্ধের প্রভাব পড়েছে স্বর্ণের বাজারে। এছাড়া যুক্তরাষ্ট্র ডলারকে শক্তিশালী করতে চাইলেও বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো স্বর্ণ মজুতের দিকে ঝুঁকছে। যা বাড়িয়ে দিচ্ছে স্বর্ণের চাহিদা।
 
বিশ্ববাজারে যে হারে দাম বাড়ছে, এতে যে কোনো সময় দেশেও স্বর্ণের দাম আরও বেড়ে যেতে পারে বলে জানিয়েছেন তিনি। মাসুদুর রহমান বলেন, বিশ্ববাজারে দাম বাড়লে এর প্রভাব পড়ে দেশের বাজারেও। তাই যে কোনো সময় দেশের বাজারেও দাম সমন্বয় করা হতে পারে।সবশেষ গত ১ ফেব্রুয়ারি দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ভরিতে ২ হাজার ৯৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৪ হাজার ৮৯০ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
 
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩৮ হাজার ৩০০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১৮ হাজার  ৫৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৯৭ হাজার ৪৭৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। যা কার্যকর হয়েছিল গত ২ ফেব্রুয়ারি থেকে।চলতি বছর এখন পর্যন্ত ৪ বার দেশের বাজারে সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম বাড়ানো হয়েছে চার বারই। আর ২০২৪ সালে দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৭ বার।
 
এদিকে, স্বর্ণের পাশাপাশি বিশ্ববাজারে বাড়ছে অন্যান্য ধাতুর দামও। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, স্পট মার্কেটে রুপার দাম প্রতি আউন্সে শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩২.১৫ ডলারে। এছাড়া প্লাটিনামের দাম শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৬৬.৯৫ ডলারে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী