ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

ছাত্রলীগ ও হাসিনার চ্যাপ্টার ৫ আগস্ট ক্লোজ: হাসনাত

  • আপলোড সময় : ০৫-০২-২০২৫ ০২:৩৭:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০২-২০২৫ ০২:৩৭:৩৮ অপরাহ্ন
ছাত্রলীগ ও হাসিনার চ্যাপ্টার ৫ আগস্ট ক্লোজ: হাসনাত
ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের মধ্যদিয়ে ছাত্রলীগ ও হাসিনার চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।বুধবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি।হাসনাত বলেন, ছাত্রলীগ ও হাসিনার চ্যাপ্টার ৫ আগস্ট ক্লোজ হয়ে গেছে।নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে তিনি বলেন, ‘পূর্ববর্তী রাজনৈতিক দলগুলোর মতো কোনো আদর্শ চাপিয়ে দিতে চাই না। আমরা জনগণের মতামত নিয়ে নিজেদের আদর্শ গড়তে চাই।’হাসনাত বলেন, সারা দেশে বিভিন্ন শ্রেণি-পেশার অন্তত এক লাখ মানুষের মতামত নিয়ে নতুন এই রাজনৈতিক দলের আদর্শ গড়ে তোলা হবে।


একই অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ছাত্র-তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক ফেব্রুয়ারি মাসের মধ্যেই  প্রকাশ করা হবে।তিনি বলেন, ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ ক্যাম্পেইন থেকে রাজনৈতিক দলের নাম ও প্রতীক প্রস্তাব চাওয়া হয়েছে।নাসিরউদ্দিন বলেন, জনগণের মতামত গ্রহণ করতে প্রতিটি জেলায় এক হাজার করে ফর্ম দেয়া হবে। অনলাইন ও অফলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে মতামত জানানোর সুযোগ থাকবে। এ ছাড়া জেলা ও উপজেলা পর্যায়েও বুথ থাকবে।
 

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম