ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

আওয়ামী লীগের নামে কেউ রাজনীতি করতে পারবে না: বিএনপি নেতা সালাহউদ্দিন

  • আপলোড সময় : ০৫-০২-২০২৫ ০৩:৫১:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০২-২০২৫ ০৩:৫১:৫০ অপরাহ্ন
আওয়ামী লীগের নামে কেউ রাজনীতি করতে পারবে না: বিএনপি নেতা সালাহউদ্দিন
শেখ হাসিনার দোসররা উপদেষ্টা পরিষদে আছে, বিএনপি বলার পরও তাদের বাদ দেয়া হয়নি। এমন অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, বাংলাদেশের মানুষ গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে, তাদের বিতাড়িত করেছে। বাংলাদেশে সেই আওয়ামী লীগের নামে কেউ রাজনীতি করতে পারবে না।বুধবার (৫ ফ্রেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আঞ্চলিক সম্পাদক পরিষদ আয়োজিত ‘জাতীয় ঐক্য ও বর্তমান বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন বলেন, প্রশাসনসহ গুরুত্বপূর্ণ জায়গায় ফ্যাসিবাদের দোসররা বসে আছে। বর্তমান সরকার কীভাবে সফল হবে তা অনিশ্চিত।

এই বিএনপি নেতা বলেন, নিশিরাতের আদালতের কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আওয়ামী লীগের অনেকে জামিনে বেরিয়ে যাচ্ছে- উল্লেখ করেন বিএনপি নেতা। প্রশ্ন রেখে বলেন, আইনি পদক্ষেপ না নিয়ে, আওয়ামী লীগকে কয়দিন পুলিশ দিয়ে ঠেকিয়ে রাখা যাবে? আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার কথা বললেও সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না।

তিনি আরও বলেন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের সাংগঠনিক ভাবে বিচারের দাবি জানায় বিএনপি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে