ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

যুদ্ধকবলিত সুদানে ধর্ষণের শিকার নারীরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন

  • আপলোড সময় : ০১-১১-২০২৪ ১২:০৯:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৪ ১২:০৯:৫৮ অপরাহ্ন
যুদ্ধকবলিত সুদানে ধর্ষণের শিকার নারীরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন
গৃহযুদ্ধকবলিত সুদানের মধ্যাঞ্চলীয় রাজ্য জেজিরায় বেশ কয়েকজন নারী আত্মহত্যা করেছেন।মানবাধিকার সংগঠন ও অধিকারকর্মীদের ভাষ্য, এই নারীরা ধর্ষণের শিকার হয়েছিলেন। দেশটির আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) যোদ্ধারা এই অপরাধ করেছেন বলে অভিযোগ।গত সপ্তাহে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, আরএসএফ জেজিরায় গণহত্যাসহ নৃশংস অপরাধ করেছে। আরএসএফের যোদ্ধাদের দ্বারা যৌন সহিংসতার ঘটনাও বেড়েছে।

স্ট্র্যাটেজিক ইনিশিয়েটিভ ফর উইমেন ইন দ্য হর্ন অব আফ্রিকার (সিহা) প্রধান হালা আল-কারিব বিবিসিকে বলেন, এলাকাটিতে প্রতিশোধমূলক কর্মকাণ্ড চালাচ্ছে আরএসএফ। তারা লুটপাট চালাচ্ছে। বেসামরিক নাগরিকেরা বাধা দিলে তাঁদের হত্যা করছে। নারী ও ছোট ছোট মেয়েদের ধর্ষণ করেছে।জাতিসংঘের এমন প্রতিবেদনের পর সুদানে ধর্ষণের শিকার নারীদের আত্মহত্যার খবর সামনে এল।

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনীর সঙ্গে আধা সামরিক বাহিনী আরএসএফের ক্ষমতার লড়াই চলছে। এই লড়াইয়ে আরএসএফের যোদ্ধাদের অগ্রযাত্রা অব্যাহত।একটি মানবাধিকার সংগঠন বলেছে, সুদানের ছয়জন নারীর সঙ্গে তাদের যোগাযোগ আছে। যৌন নিপীড়নের শিকার হতে পারেন, এমন আশঙ্কায় তাঁরা আত্মহত্যা করার কথা ভাবছেন।জাতিসংঘের প্রতিবেদনটি নাকচ করেছে আরএসএফ। তারা বিবিসিকে বলেছে, প্রতিবেদনে যেসব অভিযোগ করা হয়েছে, তা তথ্য-প্রমাণভিত্তিক নয়।সুদানে চলমান গৃহযুদ্ধে হাজারো মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন ১ কোটি ১০ লাখের বেশি মানুষ।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির প্রধান সিন্ডি ম্যাককেইন সম্প্রতি পোর্ট সুদান সফর করেছেন। তিনি বিবিসিকে বলেন, যদি যুদ্ধবিরতি না হয়, তাহলে সুদানে বিশ্বের এযাবৎকালের সর্ববৃহৎ মানবিক সংকট দেখা দিতে পারে। দেশটিতে লাখ লাখ মানুষ অনাহারে মারা যেতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।সম্প্রতি আরএসএফের শীর্ষ কমান্ডারদের একজন আবু আকলা কাইকা দলত্যাগ করেন। তিনি লড়াইয়ে সেনাবাহিনীর পক্ষে যোগ দিয়েছেন।সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, আবু আকলা দলত্যাগকালে তাঁর অধীন যোদ্ধাদের একটা বড় অংশ নিজের সঙ্গে নিয়ে এসেছেন।দলত্যাগের এ ঘটনার পর গত সপ্তাহে জেজিরা লড়াইয়ের একটা বড় ক্ষেত্রে পরিণত হয়। কারণ, রাজ্যটিতে আরএসএফের শীর্ষ কমান্ডার ছিলেন আবু আকলা।

স্ট্র্যাটেজিক ইনিশিয়েটিভ ফর উইমেন ইন দ্য হর্ন অব আফ্রিকার (সিহা) প্রধান হালা আল-কারিব বিবিসিকে বলেন, এলাকাটিতে প্রতিশোধমূলক কর্মকাণ্ড চালাচ্ছে আরএসএফ। তারা লুটপাট চালাচ্ছে। বেসামরিক নাগরিকেরা বাধা দিলে তাঁদের হত্যা করছে। নারী ও ছোট ছোট মেয়েদের ধর্ষণ করেছে।সুদানে চলমান গৃহযুদ্ধে সংঘটিত লিঙ্গভিত্তিক সহিংসতা নথিভুক্ত করছে সিহা। জেজিরায় গত সপ্তাহে অন্তত তিনজন নারীর আত্মহত্যার তথ্য নিশ্চিত করেছে সংস্থাটি। তাঁদের মধ্যে দুজন আল সেরিহা গ্রামের, অন্যজন রুফা শহরের বাসিন্দা ছিলেন।আল সেরিহা গ্রামে আত্মহত্যা করেছেন, এমন এক নারীর বোন সিহার সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন, আরএসএফের যোদ্ধারা তাঁর বোনকে বাবা ও ভাইয়ের সামনে ধর্ষণ করেছেন। পরে বাবা ও ভাইকে হত্যা করেন তাঁরা। এরপর তাঁর বোন আত্মহত্যা করেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী

যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী