ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার কত? হাম ও উপসর্গে আজও ৪ জনের মৃত্যু আমাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছে : দীপা খন্দকার আবারও মা হচ্ছেন দীপিকা পাড়ুকোন এতো অল্প সময়ে সব জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় : পানিসম্পদ মন্ত্রী জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩

কলকাতা বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড

  • আপলোড সময় : ০৫-০২-২০২৫ ০৪:০৭:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০২-২০২৫ ০৪:০৭:৫৯ অপরাহ্ন
কলকাতা বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা বিমানবন্দরে আগুন লাগার খবর পাওয়া গেছে। জানা যায়, ঝালাইয়ের কাজ চলাকালীন বিমানবন্দরের একটি ফ্লেক্সে আগুন ধরে যায় এবং বেশ কিছুটা অংশে তা ছড়িয়ে পড়ে।স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, কলকাতা বিমানবন্দরের একটি অংশে ঝালাইয়ের কাজ চলছিল। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে সেখান থেকেই আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে নিকটবর্তী ফ্লেক্সে। আচমকা দাউ দাউ করে জ্বলে ওঠে ফ্লেক্স। সেখান থেকে আশপাশের জিনিসপত্রেও আগুন ছড়িয়ে পড়ে। 

 বিমানবন্দর সূত্রে খবর, আবর্জনা ফেলার জায়গায় আগুন ছড়িয়ে পড়েছিল। এতে বিমানের ওঠা-নামায় সমস্যা হয়নি। তবে সংশ্লিষ্ট কেউ কেউ বলছেন, বিমানবন্দরের মালপত্র রাখার জায়গায় আগুন ধরে গিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
 
আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসে খবর দিয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষ। সেই মতো দমকলের একটি ইঞ্জিন পাঠানো হয় কলকাতা বিমানবন্দরে। কিন্তু তাদের কাজ শুরুর আগেই বিমানবন্দরের কর্মীদের প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়েছে বলে জানা গেছে।
 
উল্লেখ্য, বুধবার থেকে কলকাতায় শুরু হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (বিজিবিএস)। ৪০টি দেশের ২০০ জন প্রতিনিধিসহ পাঁচ হাজার বিশিষ্ট ব্যক্তি অংশ নেবেন এই সম্মেলনে। ইতোমধ্যে তারা কলকাতায় আসতে শুরু করেছেন। 
তবে এর মধ্যেই বিমানবন্দরে এই অগ্নিকাণ্ড বাড়তি উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। যদিও আগুন বেশিক্ষণ স্থায়ী হয়নি।
 
সূত্র: আনন্দবাজার

কমেন্ট বক্স
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু