ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল, সংসদে বিল পাস সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু এসএসসি পরীক্ষার হলে সিলিং ফ্যান খুলে মাথায় পড়ল শিক্ষার্থীর সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট টঙ্গীতে ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার ফ্লোরিডায় নিহত লিমনের বাড়িতে মাতম, মরদেহ ফেরানোর দাবি পরিবারের ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা গ্রেফতার পিরোজপুরে হাত-পাবিহীন শিশুর জন্ম: বাবা বললেন ফেলে দিতে, হাসপাতাল করল বিল মওকুফ রাজধানীতে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে নারীর মৃত্যু ফেসবুকে পানিসম্পদ প্রতিমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেপ্তার মেয়ের স্বামীর সঙ্গে শাশুড়ি ওমরায় যেতে পারবেন? স্মার্টফোনের ন্যূনতম দাম ২৫০০ টাকার মধ্যে আনতে চায় সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ১০০ টাকার মোবাইল রিচার্জে ৩৮ টাকা কর, যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র, যে কারণ জানা গেল মারা গেছেন যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টিও, পাওয়া গেছে দেহের টুকরা অসৎ হলে আমাকেও ছাড় দেবেন না: জামায়াত আমির মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়ন শুরু করেছে ভারত-রাশিয়া প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত নেতানিয়াহু, নিয়েছেন চিকিৎসা এখনও সন্ধান মেলেনি যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির

বদলাতে পারে ডিসি ও ইউএনওদের পদবি

  • আপলোড সময় : ০৫-০২-২০২৫ ০৬:০৭:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০২-২০২৫ ০৬:০৭:২০ অপরাহ্ন
বদলাতে পারে ডিসি ও ইউএনওদের পদবি
জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) পদবি পরিবর্তনের সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। সুপারিশ বাস্তবায়ন হলে জেলা প্রশাসকের পদবি পরিবর্তন করে জেলা কমিশনার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের পদবি উপজেলা কমিশনার হবে। এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পদবি পরিবর্তন করে অতিরিক্ত জেলা কমিশনার (ভূমি ব্যবস্থাপনা) করা যেতে পারে বলে সুপারিশ করা হয়েছে।

 
বুধবার (৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী। এরপর প্রধান উপদেষ্টার প্রেস উইং প্রতিবেদনটির নির্বাহী সারসংক্ষেপ প্রকাশ করে।প্রতিবেদনে বলা হয়, জেলা কমিশনারকে জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে সিআর মামলা (নালিশি মামলা) প্রকৃতির অভিযোগগুলো গ্রহণের ক্ষমতা দেয়ার সুপারিশ করা হলো। তিনি অভিযোগগুলো তদন্তের জন্য উপজেলার কোনো কর্মকর্তাকে বা সমাজের স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের মাধ্যমে সালিশি বা তদন্ত করার নির্দেশ দিতে পারবেন।
 
প্রাথমিক তদন্তে অভিযোগ গ্রহণযোগ্য হলে থানাকে মামলা গ্রহণের নির্দেশ দিতে পারবেন। পরবর্তীতে মামলাটি যথাযথ প্রক্রিয়ায় আদালতে চলে যাবে। এর ফলে সাধারণ নাগরিকেরা সহজে মামলা করার সুযোগ পাবেন। অপর দিকে, সমাজের ছোটখাটো বিরোধ আদালতের বাইরে নিষ্পত্তি হয়ে গেলে আদালতের ওপর অযৌক্তিক মামলার চাপ কমে যাবে। তবে এরূপ ক্ষেত্রে অভিযোগকারী একই বিষয়ে পুনরায় আদালতে যেতে পারবেন না।ডিসিদের মামলা গ্রহণের ক্ষমতা দেয়ার বিষয়ে সুপ্রিম কোর্টের পরামর্শ নিয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া যেতে পারে বলে মত দিয়েছে সংস্কার কমিশন।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু

সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু