ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেফতার অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই দুর্গাপূজার মূল দর্শন: রাষ্ট্রপতি ১৭ বছরে তথ্য কমিশনকে কাজ করতে দেওয়া হয়নি: প্রধান তথ্য কমিশনার প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায়ের বিরুদ্ধে আপীল করল গ্রামীণ কল্যাণ কলকাতায় ভেঙে পড়ল দুর্গাপূজার মণ্ডপ, পদদলিত হয়ে নিহত ১৯ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত

সাজের প্রতিটি জিনিস হাতের কাছে পেতে হলে মেনে চলুন কিছু বিষয়

  • আপলোড সময় : ০১-১১-২০২৪ ১২:১৯:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৪ ১২:১৯:৪৬ অপরাহ্ন
সাজের প্রতিটি জিনিস হাতের কাছে পেতে হলে মেনে চলুন কিছু বিষয়
সাজার সময় ড্রেসিং টেবিলটিও থাকা উচিত গোছানো। প্রতিটি জিনিস যেন প্রয়োজনে, তাড়াহুড়ার মধ্যেও পাওয়া যায় একদম হাতের নাগালে। এ ক্ষেত্রে আপনার সহায়ক হতে পারে জার, বাক্স, ডিভাইডার বা অর্গানাইজার।ঠিকঠাক গুছিয়ে না রাখলে সাজের জিনিসগুলো সহজেই হারিয়ে যাবে।

জারঃ মেকআপ রিমুভিং প্যাড, কালো ক্লিপ, খোঁপার ক্লিপ, পাঞ্চ ক্লিপ, সাইড ক্লিপ, কটন প্যাড ঠিকঠাক গুছিয়ে না রাখলে সহজেই হারিয়ে যায়। অ্যাক্রিলিক, কাচ বা প্লাস্টিকের স্বচ্ছ জারে এই জিনিসগুলো রাখতে পারেন। এতে সময়মতো খুব জলদি খুঁজে পাবেন, ড্রেসিং টেবিলও থাকবে পরিপাটি।

অর্গানাইজারঃ লিপস্টিক, নেলপলিশ, ফাউন্ডেশন, প্রাইমার, আইলাইনার, আইশ্যাডো, মাস্কারাসহ সব ধরনের মেকআপ অনুষঙ্গ একটি তিন অথবা দুই তাকের অ্যাক্রিলিক বা প্লাস্টিকের রোটেটিং অর্গানাইজারে রাখতে পারেন। সব ধরনের মেকআপ রাখার জন্য মাল্টিপারপাস স্ট্যান্ড বা হোল্ডার কিনতে পারেন।লম্বাটে আকারের জিনিস যেমন মেকআপ ব্রাশ, আইল্যাশ কার্লার, চিরুনি এগুলো রাখার জন্য নানা উপকরণের স্ট্যান্ড বা হোল্ডার পাওয়া যায়। যেসব মেকআপ ব্রাশ হোল্ডারে ঢাকনা থাকে, সেগুলো কেনার চেষ্টা করবেন। এতে মেকআপ ব্রাশগুলোতে ধুলাবালু জমবে না। বাসায় থাকা পুরোনো ক্যান্ডেল হোল্ডার বা পেন হোল্ডার ধুয়ে–মুছে মেকআপ ব্রাশ এবং চিরুনি রাখতে পারেন।

বাক্সঃ ছোট, বড়, মাঝারি, গোল, লম্বাটে, চারকোনা বিভিন্ন আকারের বাক্স কিনে নিন। এই বাক্সগুলোতে চুলের ব্যান্ড, খোঁপার কাঁটা, সেফটিপিন, কাজলের শার্পনার, মেকআপ স্পঞ্জ, পাফ, নকল আইল্যাশ, নকল নখ গুছিয়ে রাখতে পারেন। ঢাকনা ছাড়া বা ঢাকনাসহ বাক্স কিনতে পারেন। তবে ঢাকনাসহ বাক্সগুলোতে রাখলে কিছুদিন পরপরই পরিষ্কার করার ঝামেলা থাকবে না।

জুয়েলারি হোল্ডারঃ কানের দুল, আংটি, চেইন, চুড়ি, নাকের ফুল সব আলাদাভাবে রাখার জন্য আড়ং, মিনিসোসহ বিভিন্ন দোকানে জুয়েলারি হোল্ডার পাবেন। সব অলংকার একসঙ্গে রাখলে একটির সঙ্গে আরেকটি পেঁচিয়ে, রং নষ্ট হয়ে বা ভেঙে যাওয়ার মতো ভয় থাকে। তাই এগুলো গুছিয়ে আলাদা করে রাখুন। সব সময় পরা হয় এমন অলংকারগুলোই এই হোল্ডারগুলোতে রাখতে পারেন। ড্রেসিং টেবিলের ড্রয়ারে বা পাশ শেলফে সুন্দর করে এগুলো সাজিয়ে রাখতে পারেন।যেসব বাক্স বা জারের ভেতরে কী আছে বোঝা যায় না, সেসব বাক্সে কাগজে লিখে আঠা দিয়ে গায়ে লাগিয়ে রাখতে পারেন। এ ছাড়া অনুষঙ্গের নাম লেখা স্টিকারের মতো লেবেলও আজকাল কিনতে পাওয়া যায়। কিনে অনুষঙ্গ অনুযায়ী বাক্সের ওপর লাগিয়ে নিন।

ড্রয়ার ডিভাইডারঃদারাজ, পিকাবু অথবা ডটকম বা যেকোনো অনলাইন পেজে বিভিন্ন আকারের ড্রয়ার ডিভাইডার পেয়ে যাবেন। বাক্স, ট্রে অথবা অরগানাইজারে রাখতে না চাইলে ডিভাইডার ব্যবহার করতে পারেন। তবে কেনার আগে অবশ্যই ড্রেসিং টেবিলের ড্রয়ারের আকার এবং ডিভাইডারের আকারগুলো সমানুপাতিক কি না, জেনে কিনতে হবে। ছোট-বড় হলে ড্রয়ারে অর্গানাইজারগুলো ঠিকভাবে বসবে না। এতে ড্রয়ার খোলা ও বন্ধ করার সময় সবকিছু জায়গা থেকে নড়ে গিয়ে এলোমেলো হয়ে যেতে পারে।

সূত্র: গুড হাউসকিপিং

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন