ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

রাজধানীতে ২৬১০ গোলাপী বাস চলাচল শুরু, উঠতে হবে টিকিট কেটে

  • আপলোড সময় : ০৬-০২-২০২৫ ১২:২৭:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০২-২০২৫ ১২:২৭:৪১ অপরাহ্ন
রাজধানীতে ২৬১০ গোলাপী বাস চলাচল শুরু, উঠতে হবে টিকিট কেটে
ঢাকা মহানগরীতে আজ থেকে চালু হয়েছে কাউন্টারভিত্তিক বাস সার্ভিস। নতুন পদ্ধতিতে গাজীপুর-ঢাকা সড়কের বিভিন্ন রুটে প্রথম অবস্থায় ২১টি কোম্পানির ২ হাজার ৬১০টি বাস চলবে। সবগুলো গাড়ির রঙ থাকছে গোলাপী।বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে নতুন পদ্ধতিতে বাস চলাচলে প্রথম পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা জানান ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম।    

 
তিনি বলেন, ‘যাত্রীদের সেবার মান উন্নয়নে সড়কে শৃঙ্খলা ফেরানোসহ যানজট নিরসনেই এই উদ্যোগ নেয়া হয়েছে। এই পদ্ধতিতে ভাড়ায় কোনো তারতম্য ঘটবে না। শিক্ষার্থীরা হাফ ভাড়ায় আগে যেভাবে যেতেন, সেভাবেই যাবেন।’সাইফুল আলম আরও বলেন, ‘কন্ট্রাক্ট সিস্টেমে এখন থেকে কোনো বাস চলাচল করবে না। যাত্রীরাও লাইনে দাঁড়িয়ে কাউন্টার থেকে নির্দিষ্ট স্থান থেকে টিকিট কেটে বাসে উঠবেন। বাস স্টপেজ ছাড়া দাঁড়াবে না গাড়ি। যাত্রী ওঠানামাও করবে নির্দিষ্ট স্থান থেকে।’
 

 কাউন্টারে অভিযোগ নাম্বার থাকবে বলে জানিয়েছেন পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘বাসে চলাচল নিয়ে কারো কোনো অভিযোগ থাকলে তা করতে পারবেন।’পর্যায়ক্রমে মিরপুর, মোহাম্মদপুরসহ অন্যান্য রুটেও এই কাউন্টার সিস্টেম চালু করা হবে বলে জানান সাইফুল আলম।
 
উদ্বোধন অনুষ্ঠানে সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ, ঢাকা মহানগরে যানজট নিরসন এবং বায়ু দূষণ নিয়ন্ত্রণে এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। 

তিনি বলেন, ‘শুধু চালক-মালিকই নয়, যাত্রীদেরও সচেতন হতে হবে।’এ সময় চালকদের অ্যাপোয়নমেন্ট লেটার দেয়ার জন্য মালিকপক্ষদের প্রতি আহ্বান জানান ডিএমপি কমিশনার।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা

শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা