ঢাকা , বুধবার, ১৩ মে ২০২৬ , ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্পের অনুমোদন দিলো সরকার গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খাঁন ইরানে গোপনে হামলা চালিয়েছে সৌদি আরব গাইবান্ধায় কুকুরের কামড়ে এক সপ্তাহে ৪ জনের মৃত্যু, আহত আরও ৯ ‘টিকা নিয়ে দোষীদের খোঁজার আগে আমার মায়েদের বুক ভরা রাখতে হবে’ স্বাস্থ্যমন্ত্রী ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি, করা হবে অস্ত্রোপচার পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে খালেদা জিয়ার ‘আপসহীন’ রাজনৈতিক অধ্যায় ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু দেশের ৮ অঞ্চলে কালবৈশাখীর পূর্বাভাস, কমতে পারে ঢাকার গরম বাকি না দেওয়ায় দোকানে ভাঙচুর-গুলি, আহত ৫ জমি সংক্রান্ত বিরোধে বড় ভাইয়ের হাতের কব্জি কেটে ফেললো ছোট ভাই গৃহবধূকে হত্যার পর ঘরের মেঝেতে বালুচাপা পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়ানো নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যচুক্তি বাতিল নয়, পর্যালোচনার পক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে শিশুকে হত্যা, গ্রেপ্তার চাচা আরও দুই মামলায় খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই শিক্ষার্থীদের গবেষণায় মনোযোগী হতে হবে: প্রধানমন্ত্রী মিরপুর টেস্টে ৭৫ ওভারে পাকিস্তানের টার্গেট ২৬৮ রান

স্পিকারের দায়িত্ব পালন করবেন আইন উপদেষ্টা

  • আপলোড সময় : ০১-১১-২০২৪ ১২:৩৩:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৪ ১২:৩৩:২৯ অপরাহ্ন
স্পিকারের দায়িত্ব পালন করবেন আইন উপদেষ্টা
জাতীয় সংসদের স্পিকারের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন অন্তর্বর্তী সরকারের আইন সংসদ উপদেষ্টা ড. আসিফ নজরুল।স্পিকারের পদ শূন্য থাকায় সংসদ সচিবালয়ের প্রশাসনিক ও আর্থিক কাজ পরিচালনার জন্য আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।পরে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।শফিকুল আলম বলেন, স্পিকারের আর্থিক ও প্রশাসনিক কাজ ছিল। এখন যেহেতু স্পিকারের পদটি শূন্য, সেই কাজটি কে করবে? সেই বিষয়ে একটা সিদ্ধান্ত হয়েছে যে আইন উপদেষ্টা আসিফ নজরুল সেটা দেখবেন।ছাত্র-জনতার গণঅভুত্থানে শেখ হাসিনার পতনের পর জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেন। এরপর থেকে জাতীয় সংসদের স্পিকারের পদটি শূন্য রয়েছে।

এমতাবস্থায় আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে সংসদ সচিবালয়ের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পরিচালনার লক্ষে আইন উপদেষ্টাকে এই দায়িত্ব অর্পণের সিদ্ধান্ত হয়।এক প্রশ্নের উত্তরে প্রেস সচিব শফিকুল আলম বলেন, তৈরি পোশাকখাতের শ্রমিকরা যে আন্দোলন করছে, সেটাকে সরকার কোনো ষড়যন্ত্র হিসেবে দেখছে না। দেশে গণঅভুত্থানের পরে অনেক কারখানার মালিক পালিয়ে গেছেন। ফলে ওইসব কারখানা বেতন দিতে পারছে না। সেখানে আন্দোলন হচ্ছে। আগেও এরকম কিছু কারখানায় আন্দোলন চলতো। এই আন্দোলনকে সরকার কোনো ধরনের অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হিসেবেও দেখছে না বলে তিনি উল্লেখ করেন।তিনি জানান, এই মুহূর্তে তৈরি পোশাকখাতের ৯৯ শতাংশ কারখানা চালু আছে।


নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সরকার যে সার্চ কমিটি করেছে, তারা নিরেপক্ষ ও দক্ষ ব্যক্তিদের খুঁজে বের করবেন বলে আশা প্রকাশ করেন শফিকুল আলম। তিনি বলেন, নির্বাচন কমিশন গঠনের মধ্যে দিয়ে নির্বাচন আয়োজনের কাজ শুরু হয়ে যাবে।
ঢাকা নগরীর যানজটের আশু সমাধানের জন্য সরকার আন্তরিকভাবে কাজ করছে উল্লেখ করে প্রেস সচিব বলেন, গত ১৫ বছর দেশে কুশাসন এমন পর্যায়ে ছিল যে কেউ তখন কোনো ধরনের আন্দোলন করতে পারেনি। এখন তারা ভাবছেন, অন্তর্বর্তী সরকার জনগণের সরকার। ফলে অনেকে এখন তাদের দাবি নিয়ে মাঠে আন্দোলন করছে। তবে যানজনট নিরসনে বর্তমান সরকারের চেষ্টার কোনো কমতি নেই। উপদেষ্টা পরিষদে যানজট নিরসনের উপায় নিয়ে আলোচনা হয়েছে বলে তিনি জানান।

সূত্র : বাসস

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু