ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল

ট্রাম্পের গাজা দখলের ঘোষণায় কড়া জবাব ইরানের

  • আপলোড সময় : ০৬-০২-২০২৫ ০১:১৩:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০২-২০২৫ ০১:১৩:০০ অপরাহ্ন
ট্রাম্পের গাজা দখলের ঘোষণায় কড়া জবাব ইরানের
ফিলিস্তিনিদের সরিয়ে গাজা দখলে নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। ট্রাম্পের পরিকল্পনাকে ফিলিস্তিনি জাতিকে সম্পূর্ণরূপে ধ্বংস করার জন্য ইহুদীবাদী সরকারের পরিকল্পনার ধারাবহিকতা বলে উল্লেখ করেছে দেশটি।


স্থানীয় সময় মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প গাজা নিয়ে তার উচ্চাভিলাষী পরিকল্পনা উপস্থাপন করেন। বলেন, যুক্তরাষ্ট্র গাজার নিয়ন্ত্রণ নেবে এবং এর ওপর মালিকানা প্রতিষ্ঠা করবে।

 
ট্রাম্পের এই বিস্ময়কর পরিকল্পনা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে ইরান। এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গাজার নিয়ন্ত্রণ গ্রহণ এবং ফিলিস্তিনিদের ‘জোরপূর্বক বাস্তুচ্যুত’ করার ডোনাল্ড ট্রাম্পের ‘বিস্ময়কর’ পরিকল্পনা ইরান প্রত্যাখ্যান করেছে।
 

 ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রেস টিভির প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘গাজাকে খালি করে ফিলিস্তিনি জনগণকে প্রতিবেশী দেশগুলোতে জোরপূর্বক বাস্তুচ্যুত করার পরিকল্পনা ফিলিস্তিনি জাতিকে সম্পূর্ণরূপে ধ্বংস করার জন্য ইহুদিবাদী সরকারের পরিকল্পনার ধারাবাহিকতা। এই পরিকল্পনা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করা হলো।ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, গাজা দখলে মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের মূল নীতির লঙ্ঘন।
 
 
এদিকে গাজা দখলে ট্রাম্পের প্রস্তাব নিয়ে বিশ্বজুড়ে সমালোচনা চলছে। যুক্তরাষ্ট্রের মিত্রদেশ ব্রিটেন, ফ্রান্স, স্পেন ছাড়াও তুরস্ক, সৌদি আরব, কলম্বিয়া, ব্রাজিল, মালয়েশিয়া, চীন, রাশিয়া ট্রাম্পের বক্তব্যের বিরোধিতা করেছেন।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ

রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ