ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকআউটের স্বপ্ন নিয়ে ব্রাজিলের মুখোমুখি স্কটল্যান্ড চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনব: শিক্ষামন্ত্রী শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর, গুরুত্ব পাবে যেসব বিষয় আমি না থাকলে ইসরায়েল চূর্ণ বিচূর্ণ হয়ে যেত: ট্রাম্প ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় নতুন মোড়, ভ্যান্সের সুইজারল্যান্ড সফর স্থগিত রেমিট্যান্সে সুবাতাস, ১৭ দিনে এলো ১৮২ কোটি ডলার সিলেটে পৌঁছে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী গ্যালারিতে বসে ছেলের খেলা দেখছিলেন জিনেদিন জিদান গণমাধ্যম কমিশন হবে সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান : তথ্যমন্ত্রী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ ১০ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত বিশ্ববাজারে সোনার দাম কমছে কেন জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল: বুবলী বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত

কুমিল্লায় সাবেক এমপি বাহারের বাড়িতে ভাঙচুর-আগুন

  • আপলোড সময় : ০৬-০২-২০২৫ ০২:১০:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০২-২০২৫ ০২:১০:৪৫ অপরাহ্ন
কুমিল্লায় সাবেক এমপি বাহারের বাড়িতে ভাঙচুর-আগুন
কুমিল্লায় আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) দিনগত রাত ১টার দিকে কুমিল্লা নগরের মুন্সেফবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, এর আগে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরও বাহাউদ্দীন বাহারের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।গতকাল রাতে বিক্ষুব্ধরা প্রথমে বাড়ির জানালার গ্রিল ভেঙে ইট-পাটকেল নিক্ষেপ করেন। পরে তারা বাড়ির ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালান এবং পেট্রোল ঢেলে কয়েকটি কক্ষ ও ভবনের সামনে আগুন ধরিয়ে দেন।

এর আগে বুধবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে নগরের রামঘাট এলাকায় কুমিল্লা মহানগর ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুরের চেষ্টা চালানো হয়। বিক্ষুব্ধরা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের প্রধান ফটকের একটি অংশ ভেঙে ফেলে।


রাত ২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হান বলেন, ‘ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনা এখনও দেশ নিয়ে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। তিনি কখনো ভিডিও বার্তা, কখনো অডিও বার্তার মাধ্যমে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন। তবে ছাত্র-জনতা এসব মেনে নেবে না।’

আবু রায়হান আরও বলেন, ‘বিক্ষুব্ধ ছাত্র-জনতা আওয়ামী লীগের অফিসে ভাঙচুরের পর বাহারের বাড়িতেও হামলা চালিয়েছে। কারণ বাহাউদ্দীন বাহার বছরের পর বছর কুমিল্লার মানুষের ওপর নিপীড়ন চালিয়েছেন।’

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!