ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ধানমন্ডিতে বাসায় ঢুকে লুটপাটের চেষ্টা, গ্রেফতার ১৩

  • আপলোড সময় : ০১-১১-২০২৪ ১২:৩৮:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৪ ১২:৩৮:০৮ অপরাহ্ন
ধানমন্ডিতে বাসায় ঢুকে লুটপাটের চেষ্টা, গ্রেফতার ১৩
লুটপাট করার উদ্দেশে বিশৃঙ্খলা ও অরাজক পরিস্থিতি সৃষ্টি করে দলবদ্ধ হয়ে রাজধানীর ধানমন্ডিতে রাতে জোর করে বাসায় প্রবেশের চেষ্টার দায়ে ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম।এ সময় তাদের হেফাজত থেকে পাঁচটি লোহার রড ও পাঁচটি বাঁশের লাঠি জব্দ করা হয়।শুক্রবার (১ নভেম্বর) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে বুধবার (৩০ অক্টোবর) রাত আনুমানিক ১১টার দিকে ধানমন্ডির ১৩/এ রোডের ১৩ নম্বর বাসা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতাররা হলেন মো: হাসিবুল হাসান (৩৩), মো: গোলাম মোরশেদ (৩২), মাহমুদুল হাসান শিমুল (২০), আবু সালেহ হিরন (২৬), রুবেল হাওলাদার (২৭), আজিজুল ইসলাম (২১), মাহফুজুর রহমান (২৬), মোস্তাফিজুর রহমান (২৬), ইয়াসিন আরাফাত (২০), মো: ইব্রাহিম (১৯), জিহাদ হোসেন (১৯), আব্দুল্লাহ আল মামুন (১৬), শেখ শাহরিয়ার আহমেদ (১৬)।

ধানমন্ডি থানা সূত্রে জানা যায়, বুধবার রাত সোয়া ১০টার দিকে গ্রেফতার ১৩ জনসহ অজ্ঞাত পরিচয়ের আরো চার-পাঁচজন ধানমন্ডির ১৩/এ রোডের ১৩ নম্বর বাসায় অর্থ, অলঙ্কার, মূল্যবান জিনিসপত্র লুটপাট করার উদ্দেশে বিশৃঙ্খলা ও অরাজক পরিস্থিতি সৃষ্টি করে দলবদ্ধভাবে জোর করে প্রবেশ করে। তারা বাসায় প্রবেশ করার সাথে সাথে ওই বাসার সিকিউরিটি গার্ডদের মারধর করে তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। তারা ওই বাসার কয়েকটি সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে এবং বাসার কয়েকটি ফ্ল্যাটে কলিংবেল বাজায় ও দরজা ভাঙার চেষ্টা করে। এ সংক্রান্তে খবর পেয়ে ধানমন্ডি ৩২ নম্বরের পুলিশ ফাঁড়ির একটি টিম দ্রুততম সময়ের মধ্যে সেখানে গিয়ে আশপাশের বাসার সিকিউরিটি গার্ড ও রাস্তার পথচারীদের সহযোগিতায় তাদেরকে সেই বাসায় অবরুদ্ধ করে। তাৎক্ষণিক ধানমন্ডি থানা পুলিশের ও সেনাবাহিনীর টহলটিম গিয়ে তাদেরকে গ্রেফতার করে। এ ঘটনায় বিল্ডিংয়ের ম্যানেজার আব্দুল মান্নানের অভিযোগের বুধবার দিবাগত রাত সোয়া ২টায় ধানমন্ডি থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা রুজু করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র : ডিএমপি নিউজ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা