ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫৮ অভিবাসীকে আটক

  • আপলোড সময় : ০৬-০২-২০২৫ ০২:২০:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০২-২০২৫ ০২:২০:৩৬ অপরাহ্ন
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫৮ অভিবাসীকে আটক
মালয়েশিয়ায় ফুড কোর্টে অভিযান চালিয়ে নয়জন বাংলাদেশিসহ ৫৮ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। অভিবাসন আইনের অধীনে বিভিন্ন অপরাধের অভিযোগে তাদের আটক করা হয়। বুধবার ইমিগ্রেশন বিভাগ, জাতীয় নিবন্ধন বিভাগ, মালয়েশিয়ান সিভিল ডিফেন্স ফোর্স, মানবপাচার ও অভিবাসী চোরাচালান বিরোধী বিভাগ এবং মানি লন্ডারিং ক্রিমিনাল ইনভেস্টিগেশন টিমের ৯৫ জন কর্মকর্তার সমন্বয়ে সেলাঙ্গর রাজ্যের পুচং শহরের কেন্দ্রস্থলে একটি ফুড কোর্টে অভিযান চালায়।

ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে বলেছেন, স্থানীয় জনসাধারণের অভিযোগ এবং এক সপ্তাহের নজরদারির ভিত্তিতে অভিবাসন বিভাগ এই অভিযান চালায। অভিযানে ১০২ জন ব্যক্তির কাগজপত্র পরীক্ষা করা হয়। এদের মধ্য থেকে, ৫৮ জন অভিবাসীর যেসব অপরাধ সনাক্ত করা হয়েছে, তার মধ্যে রয়েছে মালয়েশিয়ায় অতিরিক্ত সময় কাটানো, অস্থায়ী কর্ম পরিদর্শণ পাসের অপব্যবহার এবং অবৈধ ব্যবসা পরিচালনা করা।

পরিচালক বলেন, আটকদের মধ্যে মায়ানমারের ৩১ জন পুরুষ এবং ১০ জন মহিলা, ইন্দোনেশিয়ার দুইজন পুরুষ এবং একজন মহিলা, নয়জন বাংলাদেশি পুরুষ, চারজন ভারতীয় পুরুষ এবং একজন ভিয়েতনামি পুরুষ নাগরিক রয়েছেন।১৮ থেকে ৪০ বছর বয়সী আটক অভিবাসীদের পরবর্তী পদক্ষেপ নিতে বুকিত জলিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান।

কমেন্ট বক্স
সুন্দরবন ঘেঁষে ২৪ রিসোর্ট ৩০ দিনের মধ্যে বন্ধের নির্দেশ

সুন্দরবন ঘেঁষে ২৪ রিসোর্ট ৩০ দিনের মধ্যে বন্ধের নির্দেশ