ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

রংপুরে বেরোবি ও কারমাইকেল কলেজে শেখ মুজিবের ম্যুরাল ও নামফলক ভাঙচুর

  • আপলোড সময় : ০৬-০২-২০২৫ ০৩:১৪:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০২-২০২৫ ০৩:১৪:২১ অপরাহ্ন
রংপুরে বেরোবি ও কারমাইকেল কলেজে শেখ মুজিবের ম্যুরাল ও নামফলক ভাঙচুর
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও কারমাইকেল কলেজে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও নামফলক ভাঙচুর করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বুধবার রাত সাড়ে ১০টার দিকে মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা কারমাইকেল কলেজের মূল ফটকের সামনে জড়ো হন। এ সময় মূল ফটকের সামনে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরাল হাতুড়ি দিয়ে ভাঙচুর করেন এবং স্লোগান দিতে থাকেন। 

অপরদিকে রাত সাড়ে ১০ টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শত শত শিক্ষার্থী একজোট হয়ে বিশ্ববিদ্যালয়ে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরাল, বঙ্গবন্ধু হল ও শেখ ফজিলাতুন নেসা মুজিব হলের নাম ফলক ভাঙচুর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মহানগরের সদস্য সচিব বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রহমত আলী, সমন্বয়ক শামসুর রহমান সুমন, আশিকুর রহমানসহ অন্যরা।


মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি বলেন, কারমাইকেল কলেজে স্থাপিত ম্যুরালটি শিক্ষার্থীরা ভাঙচুর করেছেন। আগামীকাল বুলডোজার দিয়ে ম্যুরালটি গুড়িয়ে দেওয়া হবে। তিনি আরও বলেন, ফ্যাসিবাদী হাসিনা দেশব্যাপী যে ফ্যাসিবাদী চিহ্ন রেখে গেছেন, আমরা তা নিশ্চিহ্ন করতে আজ এখানে একত্র হয়েছি। বৈষম্যের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে, যতক্ষণ না ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা