ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

  • আপলোড সময় : ০৬-০২-২০২৫ ০৩:৩৭:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০২-২০২৫ ০৩:৩৭:০৭ অপরাহ্ন
ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়িতে আগুন দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-জনতা।আজ বৃহস্পতিবার দুপুরে বসুরহাট পৌরসভার বড় রাজাপুর ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন ছাত্র-জনতা।এর আগে বৃহস্পতিবার সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার আহ্বায়ক আরিফুল ইসলাম ফেসবুকে ঘোষণা দেন- মিশন কাউয়া কাদের বেলা ১১ টা। 

স্থানীয় সূত্র থেকে জানা যায়, সকাল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-জনতা জড়ো হতে থাকেন ওবায়দুল কাদেরের বাড়িতে। দুপুরে ওবায়দুল কাদেরের দোতলা ঘরে ঢুকে পড়েন ছাত্র জনতা। পরে তারা হাতুড়ি শাবলসহ বিভিন্ন সরঞ্জাম দিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় ঘটনাস্থলে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার আহ্বায়ক আরিফুল ইসলাম বলেন, ‘বিক্ষুব্ধ জনতা ফ্যাসিবাদের দোসরদের আস্তানা ভেঙে দিচ্ছে।’

উল্লেখ্য, গত ৫ অগাস্ট ওবায়দুল কাদের ও কাদের মির্জার এ বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এরপর থেকে এ বাড়িতে কেউ বসবাস করতেন না। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা