ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেফতার অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই দুর্গাপূজার মূল দর্শন: রাষ্ট্রপতি ১৭ বছরে তথ্য কমিশনকে কাজ করতে দেওয়া হয়নি: প্রধান তথ্য কমিশনার প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায়ের বিরুদ্ধে আপীল করল গ্রামীণ কল্যাণ কলকাতায় ভেঙে পড়ল দুর্গাপূজার মণ্ডপ, পদদলিত হয়ে নিহত ১৯ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

৩০ ফুট গভীরে নেমে সংগ্রহ করতে হয় পানি, দুর্দশায় ২০০ বাসিন্দা

  • আপলোড সময় : ০৬-০২-২০২৫ ০৪:০৪:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০২-২০২৫ ০৪:০৪:২৯ অপরাহ্ন
৩০ ফুট গভীরে নেমে সংগ্রহ করতে হয় পানি, দুর্দশায় ২০০ বাসিন্দা

বড় কয়েকটি টিলার ওপর আলাদা বাড়ি করে বসতি গড়েছে কয়েকটি পরিবার। এসব পরিবারের মোট সদস্য হবে অন্তত ২০০ জন। তাদের দৈনন্দিন ব্যবহারের পানির উৎস হিসেবে আছে কেবল একটি চাপকল। বছর সাতেক আগে তিন মাসের চেষ্টায় প্রায় ৩০ ফুট গভীর একটি কূপ খনন করা হয়। এরপর সেখানে বসানো হয় চাপকল। অন্যান্য ঋতুতে কোনোমতে চললেও গরমকাল এলেই শুরু হয় পানির তীব্র সংকট। পানির স্তর নিচে নেমে যাওয়ায় ফাল্গুন ও চৈত্র মাসে এই চাপকল দিয়ে আর পানি ওঠে না। বাধ্য হয়ে এক-দেড় কিলোমিটার দূরের জনবসতি থেকে পানি সংগ্রহ করে আনতে হয় এই পাড়াবাসীকে। পানির জন্য এমনিভাবে রীতিমতো লড়াই করতে হচ্ছে মীরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ঘেড়ামারা গ্রামের আজিজনগর এলাকার ওই বাসিন্দাদের। 

সেখানে গিয়ে দেখা যায়, পাড়ার মাঝখানে থাকা ৩০ ফুট গভীরে খনন করা একটি কূপের নিচে স্থাপন করা একটি চাপকল থেকে পানি উত্তোলন করে ব্যবহার করেন এখানকার মানুষ। মাটির সিঁড়ি বেয়ে নিচে নেমে সেই চাপকল থেকে পানি সংগ্রহ করতে দেখা যায় পাড়ার নারীদের।

কূপের চাপকল থেকে পানি নিতে আসা পঞ্চাশোর্ধ্ব নারী রাবেয়া খাতুন বলেন, আমাদের এলাকাটি কোনো বিচ্ছিন্ন জনপদ নয়। তবু এখানে কোনো ধরনের সরকারি সুযোগ-সুবিধা পৌঁছায় না। এখানে চলাচলের ভালো রাস্তা নেই, বিদ্যুৎ নেই, পানির সংকট নিত্যদিনের। টিলা প্রকৃতির এলাকা হওয়ায় এখানে ভূগর্ভস্থ পানির স্তর কিছুটা নিচে। তাই পুরো পাড়ার মানুষের ব্যবহারের জন্য নিজেরা স্বেচ্ছাশ্রমে তিন মাস ধরে গভীর একটি কূপ খনন করে তার নিচে একটি চাপকল বসানো হয়েছে। বর্ষাকালে কোনোমতে চললেও গরম আসতেই এই চাপকল থেকে পানি ওঠা বন্ধ হয়ে যায়। তখন দূরদূরান্ত থেকে পানি এনে রান্নাবান্না, খাওয়া, গোসলসহ সব ধরনের কাজ সারতে হয়।

তিনি বলেন, সত্যি কথা হচ্ছে, গরমকাল এলে পানির সংকটের কারণে পাড়ার মানুষ এক দিন পরপর গোসল করে। এখানে একটি গভীর নলকূপ স্থাপন করে দিলে আমাদের এই সংকটের অবসান হতো।

এ বিষয়ে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিন বলেন, করেরহাট ইউনিয়নের আজিজনগর এলাকায় একটি পাড়ায় মানুষের পানি সংকটের বিষয়টি সম্পর্কে জেনেছি। জায়গাটি পরিদর্শন করে দ্রুত সেখানে পানি সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। 


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাঝ আকাশে খুলে গেলে এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণের পরও রোগীর মৃত্যু

মাঝ আকাশে খুলে গেলে এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণের পরও রোগীর মৃত্যু