ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

কেঁদে কেঁদে মা-বোনদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন নায়িকা পপি

  • আপলোড সময় : ০৬-০২-২০২৫ ০৪:৩৩:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০২-২০২৫ ০৪:৩৩:৫৮ অপরাহ্ন
কেঁদে কেঁদে মা-বোনদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন নায়িকা পপি
গত ৩ ফেব্রুয়ারি পপির বিরুদ্ধে সম্পত্তির অভিযোগ এনে খুলনার সোনাডাঙ্গা থানায় জিডি করেন তার বোন ফিরোজা পারভীন। বিষয়টি নিয়ে একরকম চুপই ছিলেন চিত্রনায়িকা।তবে আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ফেসবুক লাইভে এসে খোলাসা করলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী।পপি বললেন, ‘আমি একজন ব্যর্থ মানুষ। কারণ যাদের জন্য সবকিছু করলাম, জীবনের সুন্দর সময়গুলো যাদের জন্য বিলিয়ে দিলাম তারা এখন আমার শত্রু। আমার ক্ষতি করতে চায়।’ পরিবারের সদস্যদের নিয়ে এভাবে জানালেন তিনি।

তিনি বলেন, ‘আমি ছিলাম আমার পরিবারের ডিম পাড়া হাঁস। আমার সবকিছু ছিল তাদের আন্ডারে। আমার ব্যাংক অ্যাকাউন্ট সহায় সম্পত্তি সবকিছু ছিল তাদের আন্ডারে। আমার কাছে ছিল আমার দেহটাই। যখন আর কিছু দিতে পারিনি তখন হয়েছি শত্রু। আমাকে খুন করার চেষ্টাও করা হয়েছিল। এমনকি খুনিকে টাকা দেয়া হয়েছিল। এতে জড়িত ছিল আমার ভাই।’
 
তার ভাষায়, ‘২০০৭ সালে আমি বুঝতে পেরেছিলাম আমার পরিবার আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে তখন আলমগীর ভাই (চিত্রনায়ক) আমার বাবা-মাকে বলেছিলেন বিষয়টার সমাধান করতে। উনি আমার পাশে দাঁড়িয়েছিলেন। আমি কখনও চাইনি একা কিছু করতে। শুধুমাত্র বাবা-মা, ভাই-বোন নয় আমার দাদীর বাড়ি নানীর বাড়ির সবাইকে সহযোগিতা করেছি।’জিডিতে পপির বিরুদ্ধে অভিযোগ আনা হয়, পারিবারিক জমি এককভাবে দখলে নিতে চান অভিনেত্রী। এ নিয়ে ভাই-বোনদের সঙ্গে বিবাদ চরমে পৌঁছালে তাদের মেরে ফেলার হুমকি দেন পপি ও তার স্বামী  আদনান উদ্দিন কামাল।
 
জিডি সূত্রে জানা যায়, পৈতৃক জমি দখলে নেয়ার জন্য সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে শিববাড়ি এলাকার ভাড়াটিয়া বাড়ির সামনে অবস্থান করেন পপি। এ সময় তার সঙ্গে ছিলেন স্বামী আদনান উদ্দিন কামাল। সঙ্গে কল্লোল মজুমদার ও শিপন নামে আরও দুজন সহযোগী ছিলেন।
 
জমি দখলে ছোট বোন ফিরোজা পারভীন ও মা মরিয়ম বেগম পপিকে বাধা দিলে পপি ও তার স্বামী ফিরোজাকে ভয় দেখান, মেরে ফেলার হুমকিও দেন।এর আগে পপি বলেন, ‘আমি কেন জমি দখল করতে যাব। আমি কি একবারও বলেছি, আমি ওই জমি নেব বা আমার লাগবে। ১৯৯৫ সাল থেকে আমার বাবা ইনকাম করে ওদের (মা ও ভাইবোনকে) চালায়নি। আমি চালিয়েছি আমার পরিবারকে।’তিনি আরও জানান, ‘আমার বাবার কাছ থেকে আমি ৬ কাঠা জমি কিনেছি। আমার চাচা ও অন্যান্য শরিকি জমিও কিনেছি আমি টাকা দিয়ে। আমার কষ্টে অর্জিত টাকা দিয়ে কেনা জমি এখনো আমি ভোগদখল করতে পারিনি এদের অত্যাচারে।’

পপির সুরেই সুর মিলিয়েছেন তার দীর্ঘদিনের সহশিল্পী চিত্রনায়িকা রিয়ানা রহমান পলি। বুধবার (৫ ফ্রেবুয়ারি) এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘একজন পপি অনেক কষ্ট করে টাকা উপার্জন করেছে সেই টাকা ১৪ গোষ্ঠী মিলে কাজ না করে খেয়ে শেষ করবে, আর তার হিসেব চাইলে পপি খারাপ? সত্যিই আমরা অসহায়!’এ বিষয়ে একটি সংবাদমাধ্যমকে পলি বলেন, পপি প্রতিষ্ঠিত হওয়ার সময় থেকে তার পরিবারের কারো রোজগারের পথ ছিল না। নিজের টাকায় পরিবারের জন্য তিনি সবকিছু করেছেন। এমনকি বিয়েও করেছেন দেরিতে। নিজের টাকায় তিনি অনেক জায়গা জমি কিনেছেন। এই সময় এসে পপির বিরুদ্ধে যে জমি দখলের অভিযোগ উঠেছে তা একেবারেই অযৌক্তিক।

উল্লেখ্য, ১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবরের ‘কুলি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ঢালিউডে পা রাখেন পপি। অভিনয় ক্যারিয়ারে মেঘের কোলে রোদ, কি যাদু করিলা, গঙ্গাযাত্রা সিনেমায় অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা