ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

স্কুলে মোবাইল ফোন নিষেধাজ্ঞাও মিলছে না আশানুরূপ ফলাফল: গবেষণা  

  • আপলোড সময় : ০৬-০২-২০২৫ ০৪:৫৪:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০২-২০২৫ ০৪:৫৪:২৭ অপরাহ্ন
স্কুলে মোবাইল ফোন নিষেধাজ্ঞাও মিলছে না আশানুরূপ ফলাফল: গবেষণা  
স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ করলেই শিক্ষার্থীদের অ্যাকাডেমিক পারফরমেন্স, ভালো গ্রেড ও মানসিক স্বাস্থ্য উন্নতি হবে- এমন কোন সরাসরি প্রভাব পাওয়া যায়নি বলে জানিয়েছে ইউনিভার্সিটি অব বার্মিংহামের সাম্প্রতিক এক গবেষণা।
গবেষণা ফলাফলে দেখা গেছে, মোবাইল নিষিদ্ধ স্কুল এবং যেসব স্কুলে মোবাইলের অনুমতি রয়েছে- এই দুই ধরনের স্কুলে শিক্ষার্থীদের ঘুম, শ্রেণীকক্ষের আচরণ, শারীরিক কার্যক্রম বা মোবাইল ব্যবহারের মোট সময়ের কোনো উল্লেখযোগ্য পার্থক্য নেই। বরং দীর্ঘ সময় ধরে স্মার্টফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় ব্যয় করায় মানসিক স্বাস্থ্যের অবনতি, কম শারীরিক কার্যক্রম, খারাপ ঘুম, লো গ্রেড এবং শ্রেণীকক্ষে বিশৃঙ্খল আচরণের সাথে সম্পর্কিত।   


গবেষকরা জানিয়েছে, ‘দ্যা ল্যানসেট’ জার্নালে প্রকাশিত গবেষণাটি ইংল্যান্ডের ৩০টি মাধ্যমিক বিদ্যালয়ের ১ হাজার ২২৭ শিক্ষার্থীর মধ্যে একটি জরিপ করা হয়। যেখানে তুলনামূলক ভাবে মোবাইল নিষিদ্ধ এবং অনুমোদিত স্কুলের শিক্ষার্থীদের আচরণ ও শিক্ষাগত পারফরম্যান্স মূল্যায়ন করা হয়। 

জরিপের ফলাফলে দেখা যায়, মোবাইল নিষিদ্ধ স্কুল ও মোবাইল অনুমোদিত স্কুলে শিক্ষার্থীদের ঘুম, শ্রেণীকক্ষের আচরণ, শারীরিক কার্যক্রম বা মোবাইল ব্যবহারের মোট সময়ের কোনো উল্লেখযোগ্য পার্থক্য নেই। বরং স্মার্ট ফোন ব্যবহারের দীর্ঘ সময় মানসিক স্বাস্থ্যের অবনতি, কম শারীরিক সক্রিয়তা, লো গ্রেড এবং শ্রেণীকক্ষে বেশি বিশৃঙ্খল আচরণের সঙ্গে সম্পর্কিত।


গবেষণা দলের প্রধান লেখক ড. ভিক্টোরিয়া গুডইয়ার বলেন, আমরা মোবাইল নিষেধাজ্ঞার বিরুদ্ধে নই, তবে শুধু নিষেধাজ্ঞা দিলেই সমস্যার সমাধান হবে না। বরং শিক্ষার্থীদের ফোন ব্যবহারের সময় কমানোর উপায় বের করতে হবে।তবে এ গবেষণার ফলাফলের বিষয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা ভিন্ন মত পোষণ করেছে। ওয়েলসের ইয়্সগোল অ্যাবারকনওয়াই স্কুলের কর্তৃপক্ষ জানান, মোবাইল ফোন জমা করার ব্যবস্থা চালু করার পর স্কুলে মারামারি ও অনাকাঙ্ক্ষিত ভিডিও ধারণের প্রবণতা কমেছে। 

আবার অনেক শিক্ষার্থী বলছে, মোবাইল নিষিদ্ধ থাকায় বন্ধুবান্ধবের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ বেড়েছে।এ বিষয়ে বার্মিংহামের হোলি ট্রিনিটি ক্যাথলিক স্কুলের প্রধান শিক্ষক কলিন ক্রেহান মনে করেন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও নিয়ন্ত্রিত পরিবেশ তৈরি করাই মোবাইল ব্যবহারের সঠিক সমাধান।আবার কিছু শিক্ষক মনে করেন, শিক্ষার্থীরা স্কুলে মোবাইল না পেলেও বাইরে অতিরিক্ত সময় ব্যবহার করছে, যা সমস্যার মূল কারণ।
 
ব্রিটিশ সরকার মোবাইল ব্যবহারে নিয়ন্ত্রণ আরোপের জন্য ইতিমধ্যেই নীতিমালা দিয়েছে, তবে বাধ্যতামূলক কোনো আইন কার্যকর করা হয়নি। এদিকে, গবেষণার ফলাফল বিশ্লেষণ করে সরকার নতুন গবেষণা পরিচালনার উদ্যোগ নিয়েছে, যার নেতৃত্বে রয়েছে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়।অস্ট্রেলিয়ায় ১৬ বছরের নিচে স্মার্ট ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। ব্রিটেনেও একই ধরনের নিষেধাজ্ঞা কার্যকর করা হবে কি না- তা পর্যবেক্ষণ করছে সরকার।

এ গবেষণায় পরামর্শ দেওয়া হয়েছে, শুধুমাত্র স্কুলে মোবাইল নিষিদ্ধ করলেই শিক্ষার্থীদের শিক্ষাগত উন্নতি বা মানসিক সুস্থতা নিশ্চিত হবে না। বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে স্মার্ট ফোন ব্যবহারের সময় কমানো এবং নিরাপদ ডিজিটাল অভ্যাস গড়ে তোলার দিকে নজর দেওয়া জরুরি।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা