ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

রাজশাহী কলেজে শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর

  • আপলোড সময় : ০৬-০২-২০২৫ ০৫:৩৪:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০২-২০২৫ ০৫:৩৪:৪৮ অপরাহ্ন
রাজশাহী কলেজে শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর
ভেকু মেশিন দিয়ে ভাঙা হলো রাজশাহী কলেজে অবস্থিত শেখ মুজিবুর রহমানের ম্যুরাল।বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে কলেজের প্রশাসনিক ভবনের পাশে 'জয় বাংলা, জিতবে এবার নৌকা,' গান সাউন্ড বক্সে বাজিয়ে নৃত্যের তালে ভেকু মেশিন দিয়ে ভেঙে ফেলা হয় শেখ মুজিবুর রহমানের ম্যুরাল।

এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ম্যুরাল ভেঙে সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন। এর আগে রাজশাহী কলেজে অবস্থিত শেখ মুজিবুর রহমানের ম্যুরালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জুতা নিক্ষেপ ও লাঠিসোঁটা দিয়ে আঘাত করে ভাঙচুর করার চেষ্টা করে।

তারা ম্যুরালের সামনে দাঁড়িয়ে ‘জ্বালো, জ্বালো, আগুন জ্বালো,’ ‘একশন টু একশন ডাইরেক্ট অ্যাকশন’,
‘ফ্যাসিবাদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’,  'আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ,’, স্লোগান দিতে শুরু করেন।

আন্দোলনকারীরা জানান, যারাই এই দেশে ফ্যাসিবাদ কায়েম করবে তাদের পরিণতি এমন হবে। এমন দৃষ্টান্ত স্থাপনে রাজশাহী কলেজ ক্যাম্পাসে ফ্যাসিবাদ ও মুজিববাদের চিহ্ন শেষ করে দেয়া হলো। পাশাপাশি তারা জানান, স্বৈরাচার যখন রাজনীতিতে ফিরতে কর্মসূচি ঘোষণা করবে তখনই ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে তাদের মোকাবিলা করবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা