ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

সোনায় মোড়া প্রেম সিং

  • আপলোড সময় : ০১-১১-২০২৪ ১২:৫৬:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৪ ১২:৫৬:২৮ অপরাহ্ন
সোনায় মোড়া প্রেম সিং
মাথায় লাল রঙের পাগড়ি, গলায় প্যাঁচানো মোটা শিকলের মতো সোনার হার। হাতে সোনার চওড়া ব্রেসলেট, দু’ হাতের ১০ আঙুলে সোনার ভারী আংটি। তার ব্যবহৃত মোবাইলটিও সোনা দিয়ে মোড়া। এমন লুকে দেখা যায় ভারতীয় নাগরিক প্রেম সিংকে। সবাই তাকে ‘গোল্ড ম্যান অব বিহার’ নামে চেনেন।সারা শরীর পাঁচ কেজি ওজনের সোনা মুড়িয়ে মোটরসাইকেল নিয়ে চষে বেড়ান প্রেম সিং। এমন লুকে তাকে দেখে রীতিমতো হাঁ হয়ে তাকিয়ে থাকেন পথচারীরা।প্রেম সিং বা ‘গোল্ড ম্যান’ ভারতের বিহারের পাটনা শহরের বাসিন্দা। তার জামাকাপড়, বাড়ি-গাড়ির শখ নেই। তার প্রেম কেবল সোনার দিকে। তার গলায় থাকে ১৭টি সোনার হার, তার মধ্যে একটি লকেটে লেখা ‘গোল্ড ম্যান অব বিহার’।

ভারতীয় একটি গণমাধ্যম জানিয়েছে, ২০ বছর বয়সে প্রেম সিংয়ের সোনা পরা প্রথমে আবেগের ব্যাপার ছিল। ধীরে ধীরে এটিকে অভ্যাসে পরিণত করেন। তার দাবি, সোনা পরা মানুষের শরীরের জন্যও ভালো।সোনার গহনা পরার ভাবনা প্রেম সিং দক্ষিণ ভারতের রাজ্যগুলো থেকে পেয়েছেন। এ তথ্য উল্লেখ করে তিনি বলেন, ‘ওই রাজ্যগুলোর মানুষ যদি সোনা পরে ঘুরতে পারেন, তা হলে আমি কেন পারব না? আর সেখান থেকেই নিজের আলাদা পরিচয় গড়ে তোলার পথ তৈরি করি।’

প্রেম আদতে ভোজপুর জেলার কল্যাণপুর পঞ্চায়েতের বাসুদেবপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন ঠিকাদার। কাজের সূত্রে রাজধানী শহরে বসবাস করেন। তার উপার্জনের বেশির ভাগ টাকাই খরচ করেন সোনার প্রতি। তার ভাষায়— ‘যতদিন পারব ততদিন নিজের উপার্জিত অর্থে সোনা কিনব।’প্রেম সিং রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল ব্যবহার করেন। বাহনটির কিছু অংশ সোনার পাত দিয়ে মুড়িয়েছেন তিনি। তার মোটরসাইকেলে ১০০-১৫০ গ্রাম সোনা রয়েছে। যার আনুমানিক মূল্য ১২-১৪ লাখ রুপি।

প্রেম সিংয়ের শরীরে যে পরিমান সোনা থাকে তার বাজার মূল্য পাঁচ কোটি রুপির বেশি। এত মূল্যের সোনা শরীরে জড়িয়ে প্রকাশ্যে ঘোরাফেরা করতে বিন্দুমাত্র ভয় পান না প্রেম। এ বিষয়ে ৪৬ বছর বয়সি প্রেম সিং বলেন— ‘বিহারের সুশাসনের প্রতি আমার ভরসা আছে।’

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা