ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

লিবিয়ায় ২৯ অভিবাসীর লাশ উদ্ধার

  • আপলোড সময় : ০৭-০২-২০২৫ ০৩:৩২:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০২-২০২৫ ০৩:৩২:০৭ অপরাহ্ন
লিবিয়ায় ২৯ অভিবাসীর লাশ উদ্ধার
লিবিয়ার দক্ষিণপূর্ব ও পশ্চিমের দু’টি স্থান কমপক্ষে ২৯ জন অভিবাসীর লাশ উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার দেশটির নিরাপত্তা অধিদফতর ও লিবিয়ান রেড ক্রিসেন্ট এ তথ্য জানিয়েছে।আলওয়াহাত জেলা নিরাপত্তা অধিদফতর এক বিবৃতিতে জানায়, লিবিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বেনগাজি থেকে প্রায় ৪৪১ কিলোমিটার দূরে জিখারা এলাকার একটি খামারে একটি গণকবরে ১৯টি লাশ উদ্ধার করা হয়েছে। তারা ধারণা করছে, নিহতদের মৃত্যু চোরাচালান কার্যকলাপের সাথে সম্পর্কিত।

বিবৃতিতে আরো বলা হয়েছে, খামারের মোট তিনটি কবরে লাশগুলো পাওয়া গেছে। এর মধ্যে একটি কবর থেকে একজনের, আরেকটি কবর থেকে চারজনের এবং অন্যটি থেকে ১৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে।এদিকে লিবিয়ার রেড ক্রিসেন্ট বৃহস্পতিবার সন্ধ্যায় ফেসবুকে জানিয়েছে, রাজধানী ত্রিপোলি থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে জাওয়িয়া শহরের দিলা বন্দরে নৌকা ডুবে যাওয়ার পর তাদের স্বেচ্ছাসেবকরা ১০ জন অভিবাসীর লাশ উদ্ধার করেছে।

সংঘাত ও দারিদ্র্য থেকে বাঁচতে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়া অভিবাসীদের জন্য লিবিয়া একটি ট্রানজিট রুটে পরিণত হয়েছে।জানুয়ারির শেষে আলওয়াহাত ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট বলেছে যে তারা বিভিন্ন সাব-সাহারানেআফ্রিকান অঞ্চলের বিভিন্ন দেশের ২৬৩ জন অভিবাসীকে মুক্ত করেছে। তারা অত্যন্ত খারাপ মানবিক ও স্বাস্থ্যগত অবস্থায় একটি চোরাচালানকারী দলের হাতে আটক ছিল।

সূত্র : রয়টার্স

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা