ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী? সপরিবারে বাংলাদেশে শ্রীকান্ত আচার্য চড়া সবজির বাজার, বেশিরভাগের দাম ১০০ টাকার বেশি কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা পুলিশ সপ্তাহের বাজেটে কাটছাঁট, কমছে পদকও

বিপিএলে দ্বিতীয়বার চ্যাম্পিয়নে বরিশালে উল্লাস

  • আপলোড সময় : ০৮-০২-২০২৫ ১১:৩৯:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০২-২০২৫ ১১:৩৯:২৩ পূর্বাহ্ন
বিপিএলে দ্বিতীয়বার চ্যাম্পিয়নে বরিশালে উল্লাস
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১০ম আসরের ফাইনালে চিটাগাং কিংসকে হারিয়ে ফরচুন বরিশালের টানা দ্বিতীয় বিজয়ে আনন্দ উল্লাস বইছে বরিশালে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) খেলা উপলক্ষে বরিশালের বিনোদন কেন্দ্রসহ পাড়া মহল্লায় প্রজেক্টরের মাধ্যমে খেলা দেখেন বরিশালবাসী। বিজয়ের পরই নগরবাসী ভুভুজেলা, ঢোলসহ নানা রকম বাদ্যযন্ত্র নিয়ে নগরীর সড়কে মিছিল নিয়ে উল্লাসে মেতে উঠে।নির্বিঘ্নে খেলা উপভোগের জন্য গুরুত্বপূর্ণ মোড়, বিনোদন কেন্দ্র, পাড়া-মহল্লায় বসানো হয়েছে বড় পর্দা। পাশাপাশি রাতভর উৎসবের আনন্দে মেতে করেছে পিকনিক।

নগরী ঘুরে দেখা যায়, নগরীর বিবির পুকুর পাড়, বেলস পার্ক, নতুন বাজার টেম্পু স্ট্যান্ড, জিলা স্কুল মোড়, আমানতগঞ্জ, কাউনিয়া, আলেকান্দা, রূপাতলী, বরিশাল বিশ্ববিদ্যালয়, ব্রজমোহন কলেজ, বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজসহ পাড়া মহল্লায় বড় পর্দায় খেলা দেখেছেন নগরবাসী।নগরীর বাসিন্দা ইমন বলেন, ফরচুন বরিশালের দ্বিতীয় বিজয় এ অঞ্চলকে আবারও নতুনভাবে পরিচয় করিয়ে দিল। ঐতিহ্যের এ নগরী ক্রীড়াঙ্গনে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনের এ ধারাবাহিকতা বজায় থাকুক।

নগরীর রূপাতলীর বাসিন্দা ইমতিয়াজ অমিত বলেন, প্রতিযোগিতামূলক চমৎকার এ খেলায় বরিশালের বিজয়ে আমরা আনন্দিত। খেলা উপলক্ষে পিকনিক-আলোকসজ্জা করে দিনটি আনন্দে পার করেছি। শেষ সময়ে ফরচুন বরিশালের বিজয়ে সেই আনন্দ বহুগুণ বেড়ে গেছে।

এদিকে খেলা উপভোগকে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরীতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের একাধিক টিম কাজ করেছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ

আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ