ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’ আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ব্রাজিলের কাছে এখনও যে সমীকরণে পিছিয়ে আর্জেন্টিনা থেমে যেতে পারে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কেপ ভার্দে ম্যাচে যেসব রেকর্ড হতে পারে মেসি-স্কালোনি-আর্জেন্টিনার

গাজীপুরের ঘটনায় সারজিসের কড়া বার্তা

  • আপলোড সময় : ০৮-০২-২০২৫ ১১:৪৮:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০২-২০২৫ ১১:৪৮:১৪ পূর্বাহ্ন
গাজীপুরের ঘটনায় সারজিসের কড়া বার্তা
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালিয়েছেন বিক্ষুব্ধ জনতা। ভাঙচুর চলাকালে বিক্ষুদ্ধ জনতার ওপর হামলা চালায় স্থানীয় কয়েকজন যুবক। এতে ১৬ জন আহত হয়েছেন। এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম নেতা সারজিস আলম।শুক্রবার গভীর রাতে ওই স্ট্যাটাসে তিনি লেখেন, ‘গাজীপুরে আজকেই হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন। আমরা আসছি...।’

পুলিশ সূত্রে তাৎক্ষণিকভাবে আহতদের মধ্যে মো. হিমেল, নাভিল আহাম্মেদ, মো. হাসান হাসান, গৌরব, শুভ, ইয়াকুব, অপু, বিশাল, ইমন হোসেন ও জাহিদুল ইসলামের নাম জানা গেছে। তবে তাদের পরিচয় বিস্তারিত জানা যায়নি।

এলাকাবাসী জানান, সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের পৈতৃক বাড়ি থেকে রাত ১০টার দিকে চিৎকার শোনা যায়। একপর্যায়ে স্থানীয় কয়েকজন যুবক বিক্ষুব্ধ জনতার ওপর হামলা চালায়। এ সময় অন্তত ১২-১৬ জন আহত হন। তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখান থেকে গুরুতর আহত কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকটি ভিডিও ফুটেজ থেকে দেখা গেছে, বেশ কয়েকজনকে মারধর করে রক্তাক্ত অবস্থায় বাড়ির ভেতরেই ফেলে রেখেছে। অনেককেই আটক করে মারধর করা হচ্ছে।গাজীপুর সদর থানার ওসি আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে জানা গেছে ছাত্র-জনতার পরিচয় দিয়ে সাবেক মন্ত্রীদের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ সময়ে কয়েকজনকে আটক করে ব্যাপক মারধর করেছে। এতে ১৬ জন আহত হয়েছে বলে তাদের কাছে তথ্য রয়েছে। এ ঘটনায় আহত ১৬ জনকে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে আহতের সংখ্যা আরও বেশি।

তিনি জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় কেউ নিহত হয়নি।গাজীপুরের সিভিল সার্জন মাহমুদা আখতার কালবেলাকে বলেন, ১৫-১৬ জনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা খুবই খারাপ। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ

৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ