ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

স্পেনে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা দেড়শ ছাড়ালো

  • আপলোড সময় : ০১-১১-২০২৪ ০১:০০:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৪ ০১:০০:২৩ অপরাহ্ন
স্পেনে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা দেড়শ ছাড়ালো
স্পেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ ভ্যালেন্সিয়ায় আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা দেড়শ ছাড়িয়েছে। টানা ভারী বৃষ্টির জেরে বুধবার (৩০ অক্টোবর) প্রদেশটির বিভিন্ন অঞ্চলে আকস্মিক বন্যা দেখা দেয়, যেটিকে কয়েক প্রজন্মের মধ্যে দেশটিতে সবচেয়ে ভয়াবহ বন্যা বলে আখ্যা দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের কারণে এখনো দেশটির কিছু অংশে বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে।ভ্যালেন্সিয়ার প্রাদেশিক সরকার জানিয়েছে, জীবিতদের সন্ধানে এখনো তল্লাশি চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। ড্রোন ব্যবহার করে জীবিতদের অবস্থান শনাক্তের চেষ্টা করছেন তারা।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভয়াবহ এ বন্যায় অন্তত ১৫৮ জন মারা গেছেন। উদ্ধারকারীরা এখনো জীবিতদের খুঁজে বের করার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার ১২০০ জনেরও বেশি কর্মী ড্রোনের সাহায্যে উদ্ধার অভিযান চালিয়েছেন।

বিবিসি বলছে, স্পেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ ভ্যালেন্সিয়ায় কমপক্ষে ১৫৫ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। এছাড়া প্রদেশের পশ্চিমে অবস্থিত কাস্টিলা-লা মাঞ্চায় আরও দুজনের ও আন্দালুসিয়ায় একজন ব্রিটিশ নাগরিকের মৃত্যু হয়েছে।নদীর পানিতে তলিয়ে যাওয়ার পর ভ্যালেন্সিয়ার পাইপোর্টা শহরে এখন পর্যন্ত কমপক্ষে ৪০ জনের মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে। মূলত আকস্মিক এই বন্যার ফলে পানিতে অনেক গাড়ি ভেসে যায়, গ্রামের রাস্তাঘাট নদীতে পরিণত হয়। সেই সঙ্গে দেশটির অনেক রেললাইন ও মহাসড়কও ভেসে গেছে।

স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করে বলেছেন, এই মুহূর্তে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আটকে পড়াদের যত দ্রুত সম্ভব জীবিত উদ্ধার করা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা