ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রে ফের বিমান দুর্ঘটনা, সব আরোহী নিহত

  • আপলোড সময় : ০৮-০২-২০২৫ ১১:৫৭:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০২-২০২৫ ১১:৫৭:৪২ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রে ফের বিমান দুর্ঘটনা, সব আরোহী নিহত
যুক্তরাষ্ট্রের আলাস্কার পশ্চিমাঞ্চলে আবারও বিমান দুর্ঘটনা হয়েছে। বিমানটি হারিয়ে যাওয়ার একদিন পর শুক্রবার (৭ ফেব্রুয়ারি) আলাস্কায় একটি ছোট বিমানের ধবংসাবশেষ ও তিন আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর রয়টার্সের।

কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, বিমানটি শুক্রবার নোম শহরের দক্ষিণ–পূর্বে প্রায় ৩৪ মাইল দূরে পাওয়া গেছে।বিমানটিতে দুর্ঘটনার সময় পাইলটসহ মোট ১০ আরোহী ছিলো। কোস্ট গার্ডের লেফটেন্যান্ট কমান্ডার মাইক সালার্নো জানিয়েছেন, কোস্ট গার্ডের দুইজন উদ্ধার সাঁতারু সেখানে পৌঁছেছিলেন। তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং ধারণা করা হচ্ছে, বাকি সাতজনেরও মৃত্যু হয়েছে।

বর্তমানে তুষারের ভেতর থেকে উদ্ধার করা হয় বিমানটির কিছু ধ্বংসাবশেষ। ভারী তুষারের কারণে ব্যহত হচ্ছে উদ্ধার অভিযান।সম্প্রতি কয়েকদিনের ব্যবধানে ভয়াবহ দুটি বিমান দুর্ঘটনার ঘটে যুক্তরাষ্ট্রে। ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে হেলিকপ্টার ও বিমানের সংঘর্ষে প্রাণ যায় কমপক্ষে ৬৭ জনের। এর কয়েকদিনের মাথায় ফিলাডেলফিয়ায় বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় সাতজনের।

কমেন্ট বক্স
একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন