ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবে বিএনপি

  • আপলোড সময় : ০৮-০২-২০২৫ ০৪:২৯:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০২-২০২৫ ০৪:২৯:০৫ অপরাহ্ন
প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবে বিএনপি
চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম মো. নাসির উদ্দীনের সঙ্গে দেখা করবে বিএনপি। আগামী রোববার ও সোমবার এই বৈঠক দুটি হতে পারে। বিএনপির মিডিয়া সেল সূত্রে এই তথ্য জানা গেছে।জানা গেছে, আগামীকাল রোববার বেলা সাড়ে ৩টার দিকে বিএনপির একটি দল নির্বাচন কমিশনে যাবে। সেখানে তারা সিইসির সঙ্গে দেখা করে আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা করবে। 
এদিকে, আগামী সোমবার (১০ ফেব্রুয়ারি) দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার কথা রয়েছে দলটির। সেখানে প্রধান উপদেষ্টার কাছে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরবে বিএনপি। 

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে সূত্রে জানা গেছে। সূত্র জানিয়েছে, স্থায়ী কমিটির বৈঠকে ধানমন্ডি ৩২ নম্বরসহ সারা দেশে ভাঙচুর, সংস্কার কমিশনের প্রতিবেদন ও সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে। সেখানেই সিদ্ধান্ত হয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার। আগামীকাল রোববার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমেরিকা থেকে দেশে ফিরবেন। এরপরই বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে।

এর আগে, দলের জ্যেষ্ঠ নেতা রুহুল কবির রিজভীর স্বাক্ষর করা এক বিবৃতিতে বিএনপি ক্রমাগত হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের কারণে দেশজুড়ে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে। সরকার যদি এসব ঘটনা নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে সরকারের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে বলেও মনে করে দলটি।




 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা