ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

শেরপুরে বৈদ্যুতিক তারে জড়িয়ে বন্যহাতির মৃত্যু, গ্রেফতার ১

  • আপলোড সময় : ০১-১১-২০২৪ ০১:১১:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৪ ০১:১১:৫৬ অপরাহ্ন
শেরপুরে বৈদ্যুতিক তারে জড়িয়ে বন্যহাতির মৃত্যু, গ্রেফতার ১

শেরপুরে খাবারের সন্ধানে এসে বৈদ্যুতিক তারে জড়িয়ে একটি বন্যহাতি মারা গেছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে জেলার নালিতাবাড়ী সীমান্তের বাতকুচি রাবার বাগান এলাকায় এই ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়, খাবারের সন্ধানে প্রায়ই সীমান্তের পাহাড়ি গ্রামে হানা দেয় বন্যহাতির দল। আমন ধানের মৌসুমে হাতিদের আনাগোনা আরও বেড়ে যায়। ক্ষেতের ফসল বাঁচাতে জমির চারপাশে বিদ্যুতের সংযোগ দিয়ে লাইট জ্বালিয়ে রেখেছিলেন কয়েকজন কৃষক। রাতে হাতির দল খাবারের খোঁজে ধানক্ষেতে গেলে,বৈদ্যুতিক তারে জড়িয়ে মারা যায় একটি হাতি।


খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বন বিভাগের কর্মকর্তারা। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে একজনকে।শেরপুরের সহকারী বন সংরক্ষণ মো. সাদেকুল ইসলাম খান বলেন, বন্যহাতি যেন মারা না যায় এ জন্য আমাদের জনসচেতনতা কার্যক্রম অব্যাহত আছে। আমাদের শেরপুর জেলায় ৩৪টি এআরটি টিম আছে। আমরা এআরটি টিমের মাধ্যমে জনসচেতনতা তৈরি করছি। এ ঘটনার সঙ্গে ১০ থেকে ১২ জন জড়িত। তাদের খোঁজা হচ্ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে