ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

হামাসকে সাধুবাদ জানিয়ে যুক্তরাষ্ট্রকে খামেনির হুঁশিয়ারি

  • আপলোড সময় : ০৯-০২-২০২৫ ০৯:১০:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০২-২০২৫ ০৯:১০:৫২ পূর্বাহ্ন
হামাসকে সাধুবাদ জানিয়ে যুক্তরাষ্ট্রকে খামেনির হুঁশিয়ারি
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে পরাজিত করার জন্য হামাস নেতাদের সাধুবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, ইরানের জনগণ মার্কিন হুমকিকে ভয় পায় না।

শনিবার (৮ ফেব্রুয়ারি) তেহরানে ইরানি বিপ্লবের বার্ষিকী উপলক্ষে হামাস নেতারা খামেনির সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় তিনি বলেন, ইসরাইলের পরাজয় মানেই যুক্তরাষ্ট্রের ব্যর্থতা, আর হামাস তাদের কোনো লক্ষ্য অর্জনের সুযোগ দেয়নি।

হামাসের ভারপ্রাপ্ত প্রধান খলিল আল-হাইয়া ইরানের পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানান। প্রতিনিধি দলে আরও ছিলেন মোহাম্মদ দারবিশ ও নিজার আওয়াদাল্লাহ।

শুক্রবার খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার সম্ভাবনা উড়িয়ে দেন, যা ইরানের পার্লামেন্টও সমর্থন করেছে। পার্লামেন্টের স্পিকার জানান, মার্কিন নিষেধাজ্ঞা প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের প্রতিশ্রুতি বাস্তবায়নে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম