ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

দেশব্যাপী অপারেশন ‘ডেভিল হান্ট’ শুরু করেছে যৌথবাহিনী

  • আপলোড সময় : ০৯-০২-২০২৫ ০৯:৩৭:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০২-২০২৫ ০৯:৩৭:১৬ পূর্বাহ্ন
দেশব্যাপী অপারেশন ‘ডেভিল হান্ট’ শুরু করেছে যৌথবাহিনী
গাজীপুরসহ সারাদেশে সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে যৌথবাহিনী শুরু করেছে বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগেই জানিয়েছিল এই অভিযানের ব্যাপারে।

গাজীপুরে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত সন্দেহে ২০ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। এর মধ্যে তিনজনকে রাতে গ্রেফতার করা হয়।

ঢাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সেনাবাহিনী চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি চালাচ্ছে। মোটরসাইকেল, প্রাইভেট কার ও সিএনজি থামিয়ে পরীক্ষা করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য নিয়মিত চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

চট্টগ্রামে সন্দেহভাজনদের তল্লাশি চালাতে শহরের বিভিন্ন প্রবেশ ও বাহির পথে চেকপোস্ট বসিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রাত ১২টার পর থেকে সেনা সদস্যদের টহল দিতেও দেখা গেছে।

গাজীপুরেও বিভিন্ন সড়কে সেনা সদস্যরা মোটরসাইকেলসহ যানবাহন থামিয়ে তল্লাশি চালাচ্ছেন। ডিসি অফিসের সামনেও বসানো হয়েছে চেকপোস্ট। এছাড়া সাদা পোশাকে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

রংপুর ও সাতক্ষীরায়ও সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। তবে সেনাসদস্যরা জানিয়েছেন, এটি তাদের নিয়মিত টহলের অংশ।

অভিযানের রাতেই শেরপুরের ঝিনাইগাতি থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতা মাহমুদুল হাসান রুবেল ও রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এছাড়া, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোল্লা নজরুল ইসলামসহ তিন সাবেক এসপিকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাদের হেফাজতে নেয়। রংপুর ও নীলফামারীতেও বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে আটক করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অপরাধীদের ধরতে এই অভিযান চলবে, তবে ‘অপারেশন ডেভিল হান্ট’ সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছে সেনাবাহিনী।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা