ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী? সপরিবারে বাংলাদেশে শ্রীকান্ত আচার্য চড়া সবজির বাজার, বেশিরভাগের দাম ১০০ টাকার বেশি কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা পুলিশ সপ্তাহের বাজেটে কাটছাঁট, কমছে পদকও

যুক্তরাষ্ট্রে ডিমের ডজন ৫০০ টাকা!

  • আপলোড সময় : ০৯-০২-২০২৫ ০১:৫৫:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০২-২০২৫ ০১:৫৫:৪০ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রে ডিমের ডজন ৫০০ টাকা!
যুক্তরাষ্ট্রে ডিমের দাম বেড়ে রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। ২০২৪ সালের ডিসেম্বরে ‘এ গ্রেড’ ডিমের এক ডজনের দাম ৪ ডলার ১৫ সেন্ট (প্রায় ৫০০ টাকা) ছাড়িয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। অর্থাৎ, প্রতিটি ডিমের দাম দাঁড়িয়েছে প্রায় ৪২ টাকা।

বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, অ্যাভিয়ান ফ্লু প্রাদুর্ভাবের কারণে দেশটিতে ব্যাপকহারে মুরগি নিধন করতে হয়েছে, যার ফলে ডিমের সরবরাহ কমে যায় এবং দাম বেড়ে যায়। বিশেষ করে ওহাইও, নর্থ ক্যারোলাইনা ও মিসৌরি রাজ্যে ব্যাপকভাবে মুরগি নিধনের ফলে পরিস্থিতি আরও জটিল হয়েছে।

মার্কিন কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে এখন পর্যন্ত ২ কোটি ১০ লাখ মুরগি অ্যাভিয়ান ফ্লুতে আক্রান্ত হয়ে মারা গেছে, যা ডিমের মূল্যবৃদ্ধির অন্যতম কারণ। কয়েকটি অঙ্গরাজ্যে এর চেয়েও বেশি দামে ডিম বিক্রির খবর পাওয়া গেছে।

ডিমের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অনেকেই সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা করছেন এবং সরকারের কাছে দাম নিয়ন্ত্রণের দাবি জানাচ্ছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ

আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ