ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ভারতের অর্থনীতিবিদ বিবেক দেবরয়ের মৃত্যু, মোদির শোক

  • আপলোড সময় : ০১-১১-২০২৪ ০১:২৮:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৪ ০১:২৮:৩০ অপরাহ্ন
ভারতের অর্থনীতিবিদ বিবেক দেবরয়ের মৃত্যু, মোদির শোক
ভারতের প্রখ্যাত অর্থনীতিবিদ, গবেষক ও অনুবাদক বিবেক দেবরয় মারা গেছেন। শুক্রবার (১ নভেম্বর) দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (এআইআইএমএস) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬৯ বছর।সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নরেন্দ্র মোদির শাসনামলে ভারত সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন বিবেক দেবরয়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত ড. দেবরয় এর আগে পুনের গোখলে ইনস্টিটিউট অব পলিটিক্স অ্যান্ড ইকোনমিক্সের (জিআইপিই) চ্যান্সেলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 

 
এদিকে বিবেক দেবরয়ের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শোক বার্তায় মোদি বলেন, ‘ড. বিবেক দেবরয় একজন প্রশংসনীয় পণ্ডিত ছিলেন। অর্থনীতি, ইতিহাস, সংস্কৃতি, রাজনীতি, আধ্যাত্মিকতা এবং আরও অনেক কিছুতে সুপণ্ডিত ছিলেন। তার কাজের মাধ্যমে, তিনি ভারতের বৌদ্ধিক ল্যান্ডস্কেপে একটি অমোঘ চিহ্ন রেখে গেছেন।’সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘জননীতিতে তার অবদানের বাইরেও, তিনি আমাদের প্রাচীন গ্রন্থগুলো নিয়ে অনেক কাজ করেছেন এবং সেগুলোকে তরুণদের কাছে পৌঁছে দিয়েছেন।’বিবেক দেবরয়ের জন্ম  শিলংয়ের এক বাঙালি পরিবারে। তিনি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন স্কুলে পড়াশোনা শুরু করেন। এরপর তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজে এবং দিল্লি স্কুল অব ইকোনমিক্স থেকে পড়াশোন করেন। পরে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকেও ডিগ্রি নেন।
 
বিকে দেবরয় ২০১৫ থেকে ২০১৯ পর্যন্ত ভারত সরকারের নীতি আয়োগের সদস্য ছিলেন। ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান নিযুক্ত হন। এর আগে পুনের গোখলে ইনস্টিটিউট অব পলিটিক্স এবং ইকনমিক্সের চ্যান্সেলার পদেও কাজ করেছেন দেবরয়। ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রধান পদেও ছিলেন তিনি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা