ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ , ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল, সংসদে বিল পাস সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু এসএসসি পরীক্ষার হলে সিলিং ফ্যান খুলে মাথায় পড়ল শিক্ষার্থীর সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট টঙ্গীতে ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার ফ্লোরিডায় নিহত লিমনের বাড়িতে মাতম, মরদেহ ফেরানোর দাবি পরিবারের ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা গ্রেফতার পিরোজপুরে হাত-পাবিহীন শিশুর জন্ম: বাবা বললেন ফেলে দিতে, হাসপাতাল করল বিল মওকুফ রাজধানীতে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে নারীর মৃত্যু ফেসবুকে পানিসম্পদ প্রতিমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেপ্তার মেয়ের স্বামীর সঙ্গে শাশুড়ি ওমরায় যেতে পারবেন? স্মার্টফোনের ন্যূনতম দাম ২৫০০ টাকার মধ্যে আনতে চায় সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ১০০ টাকার মোবাইল রিচার্জে ৩৮ টাকা কর, যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র, যে কারণ জানা গেল মারা গেছেন যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টিও, পাওয়া গেছে দেহের টুকরা অসৎ হলে আমাকেও ছাড় দেবেন না: জামায়াত আমির মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়ন শুরু করেছে ভারত-রাশিয়া প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত নেতানিয়াহু, নিয়েছেন চিকিৎসা এখনও সন্ধান মেলেনি যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির

সোজা আঙুলে ঘি না উঠলে আবার রাজপথে নামতে হবে: গয়েশ্বর

  • আপলোড সময় : ০৯-০২-২০২৫ ০৩:০০:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০২-২০২৫ ০৩:০০:৪১ অপরাহ্ন
সোজা আঙুলে ঘি না উঠলে আবার রাজপথে নামতে হবে: গয়েশ্বর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনায় কতটা দক্ষ, তা গত ছয় মাসেই স্পষ্ট হয়ে গেছে। তিনি সতর্ক করে বলেন, সোজা আঙুলে ঘি না উঠলে বিএনপি আবারও রাজপথে নামতে বাধ্য হবে।

আজ রোববার জাতীয় প্রেসক্লাবে প্রজন্ম একাডেমি ও মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেন, সরকার বিচার প্রক্রিয়াকে বিলম্বিত করে ভোটের আয়োজন থেকে দূরে থাকতে চায়। তিনি বলেন, “বিচার না করতে পারলে নির্বাচনও হবে না—এমনটা হতে পারে না। সংস্কারের নামে সময়ক্ষেপণ করা হচ্ছে।”

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, সংবাদ প্রকাশের কারণে যদি কোনো প্রতিষ্ঠানে হামলা হয়, তাহলে তা গণতন্ত্রের জন্য অশনিসংকেত।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল সরকারের সমালোচনা করে বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সরকারের কোনো কার্যকর পদক্ষেপ নেই, যা সাধারণ মানুষের দুর্ভোগ বাড়াচ্ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু

সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু