ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

২০২৬-এর জুনের মধ্যেই নির্বাচন হবে: উপদেষ্টা ফরিদা আখতার

  • আপলোড সময় : ০৯-০২-২০২৫ ০৩:০২:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০২-২০২৫ ০৩:০২:৩৫ অপরাহ্ন
২০২৬-এর জুনের মধ্যেই নির্বাচন হবে: উপদেষ্টা ফরিদা আখতার
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছেন, ২০২৬ সালের জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এর বেশি সময় নেয়া হবে না। আজ রোববার মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বাইক্কা বিল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পরিদর্শন শেষে তিনি স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ও করেন।

উপদেষ্টা বলেন, “আমরা একদিকে হাওর রক্ষা করতে চাই, অন্যদিকে সেখানে ধান উৎপাদন হচ্ছে, যেখানে কীটনাশক ব্যবহৃত হচ্ছে। এই কীটনাশক মাছের মধ্যে প্রবেশ করছে, যা পরিবেশের জন্য ক্ষতিকর। হাওর রক্ষা করতে হলে কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণ করতেই হবে।”

তিনি আরও বলেন, “শুধু চাষের মাছের ওপর নির্ভরশীল থাকলে চলবে না। দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের অন্যতম প্রধান দায়িত্ব। এ জন্য অভয়াশ্রম তৈরির পাশাপাশি বিদ্যমান অভয়াশ্রমগুলোর সংরক্ষণ ও খনন করা হবে।”

জাতীয় নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “দেশের ক্ষতি পুষিয়ে নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে সব সংস্কার শেষ করে জাতীয় নির্বাচন আয়োজন করা হবে। যদি ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব না হয়, তবে তা ২০২৬ সালের জুনের মধ্যেই অনুষ্ঠিত হবে, এর বেশি সময় নেওয়া হবে না।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে