ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার কত? হাম ও উপসর্গে আজও ৪ জনের মৃত্যু আমাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছে : দীপা খন্দকার আবারও মা হচ্ছেন দীপিকা পাড়ুকোন এতো অল্প সময়ে সব জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় : পানিসম্পদ মন্ত্রী জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩

প্রশাসনে স্বৈরাচারের দোসর রেখে টোকাই ধরে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ সম্ভব নয়: ফারুক

  • আপলোড সময় : ০৯-০২-২০২৫ ০৩:০৭:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০২-২০২৫ ০৩:০৭:৩৩ অপরাহ্ন
প্রশাসনে স্বৈরাচারের দোসর রেখে টোকাই ধরে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ সম্ভব নয়: ফারুক
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক মন্তব্য করেছেন, প্রশাসনে আওয়ামী দোসরদের রেখে ‘ডেভিল হান্ট’ নামে টোকাই ধরে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তিনি বলেছেন, “এভাবে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা যাবে না, কারণ প্রশাসনে স্বৈরাচারের সহযোগীদের রেখে কোনো কার্যকর পরিবর্তন সম্ভব নয়।”

রোববার (৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে এক কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

ফারুক আরও বলেন, “নির্বাচন যত বিলম্বিত হবে, ভারতের সঙ্গে শেখ হাসিনার ষড়যন্ত্র ততই বাড়বে।” তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করেন এবং বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে না পারলে, সরকারের প্রতি বিএনপির সমর্থন বজায় রাখা কঠিন হবে।”

ধানমন্ডি ৩২ নম্বরসহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি ভাঙচুর প্রসঙ্গে ফারুক বলেন, “৩২ নম্বরসহ যেসব স্মৃতিবিজড়িত বাড়ি রয়েছে, যদি সেসব বাড়ি থেকে গুমখুনের নির্দেশ দেয়া হয়ে থাকে, তবে সেসব বাড়ির ভাঙচুর সঠিক হয়েছে।”

কমেন্ট বক্স
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু