ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

সচিব হলেন ১১৯ ‘বঞ্চিত’ কর্মকর্তা

  • আপলোড সময় : ০৯-০২-২০২৫ ০৫:৫৩:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০২-২০২৫ ০৫:৫৩:২৭ অপরাহ্ন
সচিব হলেন ১১৯ ‘বঞ্চিত’ কর্মকর্তা
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বঞ্চিত ১১৯ কর্মকর্তাকে সচিব পদে ভুতাপেক্ষ পদোন্নতি দিয়েছে সরকার। আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন থেকে তাদের পদোন্নতির বিষয়টি জানা গেছে।রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব মুহাম্মদ আশরাফ রেজা ফরিদী।এসব কর্মকর্তাদের উপসচিব, যুগ্মসচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কর্মকর্তারা এক বা একাধিক পদে ভূতাপেক্ষ পদোন্নতির তারিখ হতে বিধি মোতাবেক প্রাপ্যতা অনুযায়ী সব আর্থিক সুবিধাদি পাবেন। কর্মকর্তারা বর্তমান অর্থ বছরে তাদের বকেয়া পাওনাদির ৫০ শতাংশ প্রাপ্য হবেন। অবশিষ্ট ৫০ শতাংশ তারা পরবর্তী অর্থ বছরে (২০২৫-২৬) পাবেন। সংশ্লিষ্ট কর্মকর্তার বয়স ৫৭/৫৯ বছর পূর্তি পর্যন্ত সর্বশেষ পদোন্নতিপ্রাপ্ত পদে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে চাকরিতে বহাল ছিলেন বলে গণ্য হবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, অবসর উত্তর ছুটি/অবসর প্রস্তুতি ছুটি শেষে অবসরের জন্য নির্ধারিত তারিখে সরকারি চাকরি হতে অবসরগ্রহণ করেছেন মর্মে গণ্য হবেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা বিধি মোতাবেক তাদের প্রাপ্যতা অনুযায়ী বকেয়া বেতন-ভাতাদি পেনশন ইত্যাদি সমন্বয়পূর্বক আর্থিক সুবিধাদি প্রাপ্য হবেন। সংশ্লিষ্ট কর্মকর্তার ইতোপূর্বে জারিকরা পিআরএল/এলপিআর আদেশ বাতিল করা হলো। বেতন নির্ধারণের সময় অবসর উত্তর ছুটি/অবসর প্রস্তুতি ছুটি সমন্বয় করতে হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম