ঢাকা , রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ , ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভাড়া নিয়ে তর্কে চলন্ত বাস থেকে ধাক্কা, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রামের এসপি জাহাঙ্গীর গ্রেফতার গত ১০ বছরে টাকার অবমূল্যায়ন হয়েছে ৬০ শতাংশ: গভর্নর বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়েসহ ৩ জনের এইচএসসি সাপ্লিমেন্টারি-পুণর্মূল্যায়নের ফল প্রকাশ ডিসেম্বরেই: শিক্ষামন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক আসছে: ত্রাণমন্ত্রী গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপে সরাল পুলিশ ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ভূমিহীন কৃষক, শিক্ষার্থী ও প্রবাসীদের বিনা জামানতে ঋণ সুবিধা দেবে বাংলাদেশ ব্যাংক বিমানবাহিনীর ৫ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার এমপির বাড়িতে আগুনে পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিবিদদের বড় অংশ সুবিধা নেওয়ায় বেশি ব্যস্ত থাকেন: স্পিকার বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনে ঋণ নয়, অনুদান দিতে হবে: প্রধানমন্ত্রী অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করল সরকার আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ডিসেম্বরের আগে মালয়ে‌শিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার

দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে অতিশীর পদত্যাগ, মোদির যুক্তরাষ্ট্র সফর শেষে শপথ

  • আপলোড সময় : ০৯-০২-২০২৫ ০৬:০২:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০২-২০২৫ ০৬:০২:৪২ অপরাহ্ন
দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে অতিশীর পদত্যাগ, মোদির যুক্তরাষ্ট্র সফর শেষে শপথ
দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির বড় জয়ের একদিন পর, বর্তমান মুখ্যমন্ত্রী অতিশী পদত্যাগ করেছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনার সাথে দেখা করে তার হাতে পদত্যাগপত্র তুলে দেন অতিশী। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্র সফর থেকে ফিরে আসার পর জাঁকজমকপূর্ণ শপথগ্রহণ অনুষ্ঠান হবে বলে সূত্র জানিয়েছে।

এবারের নির্বাচনে ৭০ সদস্যের বিধানসভায় বিজেপি ৪৮টি আসন পেয়েছে, যা ২০২০ সালের ৮টি আসনের চেয়ে ৪০টি বেশি। ২০২০ সালে ৬২টি আসন জিতেছিল আম আদমি পার্টি (এএপি)। এবার ৪০টিতে নেমে এসেছে। অন্যদিকে কংগ্রেস শূন্য আসন পেয়েছে।


নির্বাচনে এএপির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল,সিনিয়র নেতা মনীশ সিসোদিয়া ও সৌরভ ভরদ্বাজসহ শীর্ষস্থানীয় নেতারা হেরে গেছেন। তবে অতিশী তার কালকাজি আসনটি ধরে রাখতে সক্ষম হন।
 


এদিকে ২৬ বছরেরও বেশি সময় পর দিল্লিতে ক্ষমতায় ফিরেছে বিজেপি। দলীয় কর্মীদের অভিনন্দন জানিয়ে এবং দিল্লির ভোটারদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বিজেপি তাদের প্রতিশ্রুতি পূরণ করবে এবং দিল্লিকে উন্নয়নের পথে নিয়ে যাবে।
 
অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্র সফর থেকে ফিরে আসার পর আগামী সপ্তাহে একটি জাঁকজমকপূর্ণ শপথগ্রহণ অনুষ্ঠান হবে বলে আশা করা হচ্ছে। সূত্র জানিয়েছে, শপথগ্রহণ অনুষ্ঠানে এনডিএ শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হবে।
 
দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে প্রায় পাঁচ মাস দায়িত্ব পালন করেছেন অতিশী। গত বছরের সেপ্টেম্বরে মদ নীতির সাথে যুক্ত দুর্নীতির মামলায় জামিন পাওয়ার পর কেজরিওয়াল পদত্যাগ করায় তিনি দায়িত্ব গ্রহণ করেন।
 
এএপির পরাজয়ের পর, কেজরিওয়াল বলেছেন, তিনি জনগণের রায় মেনে নিয়েছেন। 
 
কেজরিওয়াল বলেন, ‘দিল্লি নির্বাচনের ফলাফল আজ ঘোষণা করা হয়েছে এবং আমরা জনগণের রায় মেনে নিচ্ছি। জনগণের রায়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি বিজেপিকে তাদের জয়ের জন্য অভিনন্দন জানাই এবং আমি আশা করি যে এটি জনগণের আশা এবং প্রত্যাশা পূরণ করবে যারা তাদের সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে।’
 

 যদিও বিজেপি নেতৃত্ব এখনও মুখ্যমন্ত্রী পদের জন্য কারও নাম ঘোষণা করেনি, নবনির্বাচিত নয়াদিল্লির বিধায়ক প্রবেশ ভার্মাকে আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালকে পরাজিত করায় তাকে এগিয়ে দেখা হচ্ছে।
 
পশ্চিম দিল্লির সাবেক দুইবারের সাংসদ, ভার্মা গত বছর সংসদীয় নির্বাচনের টিকিট প্রত্যাখ্যান করেছিলেন। এরপর তিনি বিধানসভা নির্বাচনের মাঠে ঝাঁপিয়ে পড়েন, পরপর তিনবার জয়ী আসনে কেজরিওয়ালের বিরুদ্ধে লড়াই করেন এবং তাকে ৪,০০০ ভোটে পরাজিত করেন। ভার্মা দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী প্রয়াত সাহেব সিং ভার্মার ছেলে।
 
সূত্র: এনডিটিভি

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
পরিবারের সাত জনকে হত্যার পর বাবা বললেন, ‘আমি এখন শান্তিতে আছি’

পরিবারের সাত জনকে হত্যার পর বাবা বললেন, ‘আমি এখন শান্তিতে আছি’