ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

 সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতহার আলী খানের জন্মদিন আজ

  • আপলোড সময় : ১০-০২-২০২৫ ১১:১২:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০২-২০২৫ ১১:১২:৫৮ পূর্বাহ্ন
 সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতহার আলী খানের জন্মদিন আজ
শুভ জন্মদিন আতাহার আলী খান। জনপ্রিয় এই ধারাভাষ্যকার ৫৬ থেকে ৫৭-এ পা রাখলেন। তিনি ১৯৬২ সালের এই দিনে (১০ ফেব্রুয়ারি) ঢাকায় জন্ম গ্রহন করেন।বাংলাদেশ ক্রিকেটের শুরুতে দারুণ অবদান রাখার পাশাপাশি আতাহার আন্তর্জাতিক ধারাভাষ্যে বাংলাদেশের সুনাম বয়ে এনেছেন। দেশ ছাড়াও টাইগার দল বিদেশে যেখানেই সফর করে, সেখানেই ছুটে যান তিনি।

তিনি বলতে গেলে এ দেশের একমাত্র আন্তর্জাতিক মানের ধারাভাষ্যকার।১৯৮৮ সালে ২৭ অক্টোবর চট্টগ্রামে ভারতের বিপক্ষে ওয়ানডে ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। ১০ বছরের ক্যারিয়ারে ১৯টি ম্যাচ খেলেছেন তিনি। তিনটি হাফসেঞ্চুরিসহ ৫৩২ রানের পাশাপাশি তার দখলে রয়েছে ৬টি উইকেট। ১৯৯০ সালে কলকাতায় এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে আতাহারের অপরাজিত ৭৮ রানের বীরত্বগাথা ইনিংসের কথা এ দেশের ক্রিকেটপ্রেমীরা আজীবন মনে রাখবে। সে ম্যাচে বাংলাদেশ হারলেও ম্যাচ সেরার পুরস্কার পান তিনি। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে আন্তর্জাতিক ম্যাচে প্রথম ম্যাচ সেরার পুরস্কারও এটি।

এছাড়া ১৯৯৭ সালে শ্রীলঙ্কার কলম্বোয় এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ৮২ রানের অন্যবদ্য একটি ইনিংস খেলেছিলেন আতাহার।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা