ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ধৈর্য হারাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

  • আপলোড সময় : ১০-০২-২০২৫ ১১:৫৬:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০২-২০২৫ ১১:৫৬:৩৫ পূর্বাহ্ন
যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ধৈর্য হারাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ইসরাইল ও ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ধৈর্য হারিয়ে ফেলছেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (৯ ফেব্রুয়ারি) সুপার বোল অনুষ্ঠানে যোগ দিতে নিউ অরলিন্সে যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। খবর রয়টার্সের।

মুক্তি পাওয়া ইসরাইলি জিম্মিদের দেখে হলোকাস্ট থেকে বেঁচে যাওয়াদের মতো মনে হয়েছে বলেও মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, ‘তাদের অবস্থা ভয়াবহ, দেখে মনে হচ্ছে অনেকদিন কিছু খায়নি, তারা খুবই শুকিয়ে গেছেন।’

ট্রাম্প আরও বলেন, ‘আমি জানি না আমরা আর কতক্ষণ সহ্য করতে পারব। কিছু বিষয়ে আমরা আর ধৈর্য রাখতে পারছি না।’

শনিবার (৮ ফেব্রুয়ারি) হামাস আরও তিনজন ইসরাইলি জিম্মি—এলি শারাবি, ওর লেভি এবং ওহাদ বেন আমিকে ইসরাইলি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। তাদের শারীরিক অবস্থা আগের দফায় মুক্তিপ্রাপ্ত ১৮ জন জিম্মির তুলনায় আরও শোচনীয় বলে মনে হয়েছে।

এদিকে, ইসরাইলের কাছ থেকে মুক্তি পাওয়া অনেক ফিলিস্তিনি বন্দিরও অবস্থা খুবই খারাপ বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গাজা থেকে ফিলিস্তিনিদের অপসারণ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের গাজা নিয়ন্ত্রণ নেয়ার আহ্বান জানানোর কয়েকদিন পর ইসরাইলি জিম্মিদের বিষয়ে প্রতিক্রিয়া দিলেন ট্রাম্প। তার এই মন্তব্যের ফলে ইসরাইল-হামাস যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ নিয়ে নতুন অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এদিকে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মুক্তিপ্রাপ্ত তিন জিম্মির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘তাদের দুর্বল অবস্থা মর্মান্তিক। এর কারণ খোঁজা হবে এবং সমাধান করা হবে।’

শনিবার ১৮৩ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরাইল, এর বিনিময়ে তিনজন ইসরাইলি জিম্মিকে ছেড়েছে হামাস। তবে এখনও ৭৬ জন ইসরাইলি জিম্মি হামাসের হাতে বন্দি রয়েছে। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা