ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড তদন্তে কমিশন চেয়ে করা রিট খারিজ করলো হাইকোর্ট মাঝ আকাশে বিমানে বিশৃঙ্খলার মাঝেই ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড় রাজশাহীতে সব ধরনের বাস চলাচল বন্ধ মাথাবিহীন ৭ টুকরো খণ্ডিত মরদেহ উদ্ধারের রহস্য উদঘাটন, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ২ ঘণ্টার পর ঘন্টা বসে থাকছেন? ভয়াবহ বিপদের বিষয়ে সতর্ক করছেন বিশেষজ্ঞরা স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর মাদারীপুরে ভাড়া বাসা থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার দুপুরের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস জুলাইয়ের গ্রাফিতি অপসারণে মেয়রের কোনো নির্দেশনা নেই : চসিক ওয়াশিংটনের ‘কঠোর ৫ দফা’ প্রত্যাখ্যান তেহরানের ‘ঘড়ির কাঁটা দ্রুত এগিয়ে যাচ্ছে’, ইরানকে সতর্কবার্তা ট্রাম্পের কঙ্গোতে ইবোলায় ৮০ জনের মৃত্যু, বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা ডব্লিউএইচওর আ. লীগ নেতার বিরুদ্ধে পাহাড় কেটে মাটি বিক্রির অভিযোগ নাইক্ষ্যংছড়িতে অসুস্থ মা হাতির মৃত্যু, শাবকের কান্না ও আহাজারিতে ভারী লোকালয় দড়ি ছাড়াই ঘুরে বেড়ায় ১৩শ কেজির ‘নেইমার

এবার ধানমন্ডি ৩২ নম্বরে গেল সিআইডির ক্রাইম সিন

  • আপলোড সময় : ১০-০২-২০২৫ ১২:৫৩:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০২-২০২৫ ১২:৫৩:২৯ অপরাহ্ন
এবার ধানমন্ডি ৩২ নম্বরে গেল সিআইডির ক্রাইম সিন
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে হাড়গোড় পাওয়ার পর তদন্তে নেমেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে সিআইডির ক্রাইম সিন ইউনিটের একটি দল ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করে। তবে সেগুলো মানুষের না কি অন্য কোনো প্রাণীর, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির মুখপাত্র, বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান। তিনি বলেন, “সিআইডির ক্রাইম সিন অপরাধ সংক্রান্ত আলামত বিশ্লেষণে দক্ষ একটি দল। তারা ধানমন্ডি ৩২ নম্বর থেকে কিছু নমুনা সংগ্রহ করছে। তবে এ বিষয়ে এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।”

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মাসুদ জানান, “৩২ নম্বর এলাকায় কিছু হাড়গোড় পাওয়া গেছে। এগুলো মানুষের না কি অন্য কোনো প্রাণীর, তা পরীক্ষার জন্য সিআইডিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা আলামত সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করবে।”

তবে ওই হাড়গোড় ঠিক কোথায় পাওয়া গেছে, সে সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য দেননি তিনি।

এর আগে, রোববার (৯ ফেব্রুয়ারি) ধানমন্ডি ৩২ নম্বরে গোপন বন্দিশালা থাকার সন্দেহে ফায়ার সার্ভিস সেখানে পানি অপসারণের কাজ করে। তবে কিছুই পাওয়া যায়নি।

সাম্প্রতিক নানা গুঞ্জনের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, গত ৫ ফেব্রুয়ারি পতিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইন বক্তব্যকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক বাড়িটি গুঁড়িয়ে দেয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘হানিমুন’-এর জন্য  ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে  কানাডার নারসিসে

‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে