ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রের কিছু পণ্যে চীনের পাল্টা কর কার্যকর আজ থেকে

  • আপলোড সময় : ১০-০২-২০২৫ ০১:৩৮:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০২-২০২৫ ০১:৩৮:২৪ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের কিছু পণ্যে চীনের পাল্টা কর কার্যকর আজ থেকে
বিশ্বের সবচেয়ে বড় দুই অর্থনীতির মধ্যে বাণিজ্য যুদ্ধ নতুন করে শক্তিশালী হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি এবং চীনের কিছু পণ্যের ওপর আমদানি কর আজ সোমবার থেকে কার্যকর হতে যাচ্ছে।

চীনের সব ধরনের পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ১০ শতাংশ শুল্ক আরোপ করার পর ৪ ফেব্রুয়ারি বেইজিং এ ঘোষণা দেয়।

এদিকে, ট্রাম্প রোববার বলেন, যুক্তরাষ্ট্রে সব স্টিল ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন। আগামী কয়েক দিনের মধ্যে এ বিষয়ে পূর্ণ ঘোষণা আসতে পারে। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, আরও কিছু দেশের বিরুদ্ধে শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে, তবে কোন দেশগুলো তার টার্গেট হবে তা পরিষ্কারভাবে বলেননি।

চীনও যুক্তরাষ্ট্রের কয়লা, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, অপরিশোধিত তেল এবং কৃষি যন্ত্রপাতির ওপর ১০-১৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। এর পাশাপাশি, ২৫ ধরনের বিরল ধাতব পদার্থ এবং গুগলের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানকে অ্যান্টি মনোপলি তদন্তের আওতায় নিয়ে এসেছে চীন।

ট্রাম্পের মূল লক্ষ্য হলো নির্বাচনী প্রচারে দেওয়া পারস্পারিক শুল্ক আরোপ বাস্তবায়ন করা। তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক থাকলে, একই হারে শুল্ক আরোপ করবে তার দেশ।

তবে, ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানি শুল্ক নিয়ে আলোচনা এখনও চূড়ান্ত হয়নি। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের শুল্কের চেয়ে ইউরোপীয় ইউনিয়ন গাড়ির ওপর বেশি কর নেয়।

চীন বিশ্ব বাণিজ্য সংস্থায় অসত্য ও অপ্রমাণিত অভিযোগ নিয়ে যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছে। তবে, বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, চীনের পক্ষ থেকে দ্রুত সিদ্ধান্ত আসবে না, কারণ বিশ্ব বাণিজ্য সংস্থা এখনও কার্যকর নয়।

ট্রাম্প সম্প্রতি চীনের ক্ষুদ্র প্যাকেজ ওপর শুল্ক স্থগিত করেছেন, যা ৪ ফেব্রুয়ারি কার্যকর করা হয়েছিল। এই স্থগিতাদেশ তখন পর্যন্ত বহাল থাকবে, যতক্ষণ না শুল্ক রাজস্বের পর্যাপ্ত সুবিধা নিশ্চিত হয়।

কমেন্ট বক্স
একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন